calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের হাইভোল্ডেজ ম্যাচে মুখোমুখি

বিশ্বকাপের অন্যতম হাইভোল্ডেজ ম্যাচ আজ, মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শক্তিমত্তা আর সামর্থ্য বিবেচনায় উভয় দল সমানে সমান। ইতিহাস সাক্ষী দেয় কেউ কাউকে ছেড়ে বলে না কখনো। এবারো আছে তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ • সকাল ১১:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে লখনউর অতিথি সেবা নেবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুতে আজই গড়াবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

এবারের বিশ্বকাপে বিপরীতমুখী শুরু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। পাঁচবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া প্রথম জয়ের খোঁজে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে ক্যাঙ্গারুরা। ফলে সেমিফাইনালের দৌড়ে থাকতে আজ দু’টি পয়েন্ট খুব করেই চাই অজিদের।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছে দাপুটে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান সংগ্রহ করে দলটি! জয়ও তুলে নেয় শতাধিক রানে। অজিদের বিপক্ষেও এই দাপট ধরে রাখতে চাইবে তারা।

ধরে রাখতে চাইবে শেষ সিরিজের দাপটও। বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বড়সড় ধাক্কাই দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টানা তিন ম্যাচ হেরে সিরিজ হারায় অজিরা।

শেষ সিরিজ তো বটেই, সর্বশেষ ১৭ ম্যাচে দুই দলের লড়াইয়ে মাত্র তিনটি জয় অস্ট্রেলিয়ার। তবে বিশ্বকাপের ছয় দেখায় অবশ্য এগিয়ে অজিরা, জয় পেয়েছে ৪ ম্যাচেই। তবে গত ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাই হেসেছে বিজয়ী হাসি।

একটা সময় অবশ্য দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়াও। এখন পায়ের তলে মাটি খুঁজে না পাওয়া অজিরা সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ১০৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫০ ম্যাচে। দক্ষিণ আফ্রিকার জয় সংখ্যা ৫৪।
তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়, একটি হয় টাই।

দুই দলের এই প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ রান রিকি পন্টিংয়ের। সাবেক এই অজি কাপ্তান সংগ্রহ করেন ১৮৭৯ রান। ১৬৩৯ রান নিয়ে দু’য়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তবে এই বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ ডেভিড ওয়ার্নারের ১২১৩। ডেভিড মিলারের আছে ৯১৫ রান।

উইকেট সংগ্রহের দৌড়েও এগিয়ে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬০ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। ৫৮ উইকেট আছে গ্লেন ম্যাকগ্রার। ৫৫ উইকেট নিয়ে প্রোটিয়া শেন পোলক আছেন তিনে। এবারের বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ ২৬ উইকেট রাবাদার। হ্যাজলউডের আছে ২৫ উইকেট।

দুই দলের দেখায় হয়ে থাকে রান বন্যা। ২০১৯ সালে এক ম্যাচে ৮৭২ রান দেখেছিল এক ম্যাচ। অস্ট্রেলিয়ার দেয়া ৪৩৫ রানের লক্ষ্য পাড়ি দিয়েছিল প্রোটিয়ারা। বিশ্বকাপের আগের সিরিজেও এক ম্যাচে চারশতাধিক রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। আজও তাই চাইবে দলটি।

অবশ্য সর্বনিম্ন ৬৯ রানে অলআউট হবার রেকর্ডটাও দক্ষিণ আফ্রিকার। যদিও তা ১৯৯৩ সালে। বিপরীতে ২০০৬ সালে অস্ট্রেলিয়াকে ৯৩ রানে অলআউট করেছিল প্রোটিয়ারা।

যদিও সব দিক থেকে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, তবে ক্রিকেটে পরিসংখ্যান নিছকই সংখ্যা। যারা ম্যাচে ভালো খেলতে পারবে, জয় তাদেরই দেখা দেবে।

tag ট্যাগ: #111