calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বাংলাদেশে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বাংলাদেশে

বাংলাদেশে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র এবং তার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার। তিনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ • সকাল ১০:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৭ বার পঠিত

আমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হয়েছে। যেগুলোর মধ্যে দুদেশের সম্পর্ক, অর্থনৈতিক সুসম্পর্ক, নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নানা ইস্যু ছিলো। পাশাপাশি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতেও আমাদের কথা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রহণযোগ্য নির্বাচন ইস্যুতে সরকারকে আহ্বান জানিয়েছি।

১৭ অক্টোবর বিকালে কক্সবাজারস্থ শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আজকে আমরা শরনার্থী শিবিরগুলো ঘুরে দেখেছি। সেজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। ছোট ও জনবহুল দেশ হবার পরও বাংলাদেশের এমন আতিথেয়তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ২০১৭ থেকেই আমরা বাংলাদেশের পাশে আছি। এখন পর্যন্ত আমরা ২২০ কোটি ডলারের বেশি অর্থ সহযোগিতা দিয়ে আসছি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আফরিন আখতার বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। একই সাথে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানও চায়। কিন্তু মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি। মিয়ানমার সরকার সেখানে কোন মানবাধিকার গ্রুপকে প্রবেশ করতে দেয়না।

tag ট্যাগ: #111