calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / তথ্য ও প্রযুক্তি / উবারের হট এয়ার বেলুন রাইড চালু, মাথা পিছু খরচ জানেন?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

উবারের হট এয়ার বেলুন রাইড চালু, মাথা পিছু খরচ জানেন?

পর্যটকদের জন্য এবার একটি অভাবনীয় পদক্ষেপ নিল উবার। গ্রাহকদের জন্য এবার চালু হল হট এয়ার বেলুন রাইড। এবার থেকে এই অ্যাপের রিজার্ভ সেকশন ব্যবহার করে হট এয়ার বেলুনে চেপে এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন ইচ্ছুক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ • সকাল ১১:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০১ বার পঠিত

এই হট এয়ার বেলুন পরিষেবা দৈনন্দিন জীবনের জন্য অপারেটিং সিস্টেম বলে জানিয়েছে উবার। বর্তমানে বিভিন্ন দেশে বাইক ভ্রমণের পরিষেবাও চালু করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে ভারতে টুক-টুকস, গ্রিসে মৌসুমী নৌকা পরিষেবা এবং ব্রিটেনে ফ্লাইট বুকিং। এবার সেই তালিকায় যুক্ত হল তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে এই হট বেলুন পরিষেবা। এতে পর্যটকদের চাহিদা পূরণ করবে বলে মনে করছে উবার।

 

প্রসঙ্গত, বর্তমানে তুরস্ক উবারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজারের মধ্যে একটি। ২০২২ সালেই তুরস্কে অ্যাপ ভিত্তিক ভ্রমণের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। দেশটির নয়টি শহরে উবারের ৩০ হাজারের বেশি ট্যাক্সি ড্রাইভার রয়েছে। এর মধ্যে সবেচেয়ে বেশি রয়েছে ইস্তামবুলে।

 

উবার প্রথম ১০০ জন হট এয়ার বেলুন রাইডারকে কমপ্লিমেন্টরি রাইড অফার করেছে। বিনামূল্যে রাইডারদের এই পরিষেবা দেয়ার মধ্যে দিয়ে পরিষেবাটি জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। অ্যাপে ডেডিকেটেড রিজার্ভ সেকশনের মাধ্যমে কমপক্ষে ১২ ঘণ্টা আগে অ্যাডভান্স টিকিট বুকিং করতে হবে। বিশ্বের একাধিক স্থানে উবার তাদের পরিষেবা বৃদ্ধি করেছে। তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে এই হট এয়ার বেলুন পরিষেবা চালু তাদের একটি নতুন চমক, তা বলাই বাহুল্য। সূত্র: ব্লুমবার্গ।

tag ট্যাগ: #111