calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সরিয়ে দিতে চায় !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সরিয়ে দিতে চায় !

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহকর্মীরা গ্রহণ করেছেন এবং আমেরিকান নেতা তাকে বিষয়টি জানিয়ে দিয়েছেন বলে প্রভাবশালী পলিটিকো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ • সকাল ১১:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, 'বর্ণনাটি ভুল। প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করেননি। আমাদের নজর বর্তমান সঙ্কটের দিকে।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফরে যাচ্ছন
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন এ সপ্তাহে নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করতে যাচ্ছেন। ইসরাইল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনা হ্রাসে প্রেসিডেন্ট জো বাইডেনের ‘জরুরি পদক্ষেপ’ প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন। মঙ্গলবার এক মার্কিন মুখপাত্র এ কথা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরাইলি সরকারের সদস্যদের সাথে বৈঠকের জন্য শুক্রবার দেশটি সফর করবেন।’

পরে হোয়াইট হাউস বলেছে, বাইডেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার দেশ জর্ডানের সাথেও এ ব্যাপারে কথা বলেছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে ব্লিঙ্কেন একাধিকবার জর্ডান যান।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বাইডেন এবং বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ‘সহিংসতা রোধ এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য ‘জরুরি পদক্ষেপ’ নিয়ে আলোচনা করেন।’
বিবৃতিতে আরো বলা হয়, এ দুই নেতা এ ব্যাপারে একমত হয়েছেন যে গাজার বাইরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করার বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

ইসরাইলি কর্মকর্তাদের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী , ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে বন্দী করার পর ইসরাইল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের হামলায় ৮’৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৩,০০০ এরও বেশি শিশু রয়েছে।

সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : টাইমস অব ইসরাইল, এএফপি

tag ট্যাগ: #111