calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / আত্মরক্ষার অধিকার নেই দখলদার ইসরাইলের : রাশিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আত্মরক্ষার অধিকার নেই দখলদার ইসরাইলের : রাশিয়া

ইসরাইল যেহেতু একটি দখলদার শক্তি; তাই দেশটির নিজেকে রক্ষার অধিকার নেই বলে মন্তব্য করেছে রাশিয়া। বুধবার চলমান ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এমন মন্তব্য করেন রুশ প্রতিনিধি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ • সকাল ০৮:৩১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০ বার পঠিত

খোদ ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এমন সংবাদ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মতো এমন গুরুত্বপূর্ণ মঞ্চে সেখানে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া এভাবেই সরাসরি ইসরাইলের বিরোধিতা করেন। 

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেন, তারা শুধু ইসরাইলের কথিত আত্মরক্ষার অধিকার নিয়েই কথা বলে যাচ্ছে। অথচ একটি দখলদার শক্তি হিসেবে তাদের সেই অধিকার নেই। 

তিনি আরও বলেন, শুধু ফিলিস্তিনিদের ইস্যুগুলোর সমাধান করার মাধ্যমেই ইসরাইলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব। অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে। ইহুদি জনগোষ্ঠী শত শত শতাব্দী ধরে নিপীড়নের শিকার হয়েছে। তাই সাধারণ মানুষের কষ্ট কেমন হতে পারে- সেটা তাদেরই সবচেয়ে ভালো বোঝা উচিত। সাধারণ মানুষদের এভাবে হত্যা করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না এবং মৃতরাও বেঁচে ফিরবে না। 

রাশিয়ার দূত তার ভাষণে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘ভণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বানচাল করার জন্য পশ্চিমাদের দায়ী করেন নেবেনজিয়া।

আরব দেশগুলো যেভাবে ফিলিস্তিনিদের পাশে ঠেলে দিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তারও সমালোচনা করেছেন রাশিয়ার প্রতিনিধি।

tag ট্যাগ: #111