calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলি স্থল হামলা গাজায় হোঁচট খেয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলি স্থল হামলা গাজায় হোঁচট খেয়েছে

হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে সপ্তাহখানেক আগে হামাসের বিরুদ্ধে বড় আকারে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা উত্তর গাজা ঘিরে রেখেছে এবং ৭ অক্টোবর হামলার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর ২০২৩ • সকাল ১০:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামাসের হামলা ও ইসরায়েলের প্রতিক্রিয়া দুই বিষয়টিই আগের সংঘাতগুলোর মাত্রা ও ধরনকে ছাড়িয়ে গেছে। 

লামসা মাস্টার স্কুল-বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ের অধ্যাপক মাত্তেও ব্রেসান বলেন, ৭ অক্টোবর থেকে আমরা যা দেখেছি, তা এক নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ। হামাস ইসরায়েলে ছয় হাজার রকেট নিক্ষেপ করে। এই সংখ্যাটি হামাসের নজিরবিহীন সামরিক সক্ষমতার পরিচয়। এখানে প্রশ্ন হলো, হামাস কীভাবে ২০টি ভিন্ন ভিন্ন গ্রামে ২০টি যুগপৎ হামলা চালাতে সক্ষম হলো? এর অর্থ, হামাস এর জন্য প্রশিক্ষণ পেয়েছে ও প্রস্তুতি নিয়েছে। এবার আর বিষয়টি সহজ-সরল নেই। 

মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডার ডিমেট্রিয়াস অ্যান্ড্রু গ্রাইমস বলেন, হামাস এই যুদ্ধের জন্য দীর্ঘসময় ধরে প্রস্তুতি নিয়েছে। তিনি হামাসকে নিশ্চিহ্ন করার ইসরায়েলি লক্ষ্যমাত্রাকে অত্যন্ত কঠিন বলে অভিহিত করেন। 

হামাস দাবি করেছে, তারা ইসরায়েলের বেশ কিছু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে। তবে গ্রাইমস মনে করেন, সংঘাতের কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের অসংখ্য সেনা নিহত হয়েছে, এটি দেশটির সামরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

ইসরায়েলের সঙ্গে বহির্বিশ্বের বন্ধুত্বে ফাটল
গত সপ্তাহের পুরোটা সময় ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কাছ থেকে আসা ‘মানবিক কারণে’ যুদ্ধবিরতির প্রস্তাবে অস্বীকার করেন নেতানিয়াহু। তবে গত শুক্রবার তিনি তাঁর এই অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হন। 

ইসরায়েল শর্ত দিয়েছে, হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া হলে তারা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে। গাজায় ত্রাণসামগ্রী প্রবেশেও খানিকটা নমনীয় হয়েছেন নেতানিয়াহু। শুরুতে অল্প কয়েক ট্রাক খাবার, পানি ও ওষুধ প্রবেশের অনুমতি দেন তিনি। তবে ৩১ অক্টোবর তিনি দিনে ১০০ ট্রাক ত্রাণ প্রবেশে সম্মতি জানান। 

tag ট্যাগ: #111