calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিল

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। পুনেতে লাল-সবুজ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর ২০২৩ • বিকাল ০৩:১০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০৫ বার পঠিত

টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজ ব্যাট হাতে ভালো সূচনা করেন দুই টাইগার ওপেনার। অজি বোলারদের দেখেশুনে খেলে দ্রুত স্কোরবোর্ডে রান তুলতে থাকেন লিটন দাস এবং তানজিদ তামিম। এ দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দশ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬২ রান।

দলীয় ৭৬ রানে শন অ্যাবটের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন তামিম। আউট হবার আগে ৩৪ বলে ৬ চারে ৩৪ রান করেন তিনি। টাইগার ওপেনার ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন নাজমুল শান্ত।

তামিমের সঙ্গে দুর্দান্ত ওপেনিং জুটির পর অধিনায়ক শান্তর সঙ্গেও ৩০ রানের জুটি গড়ে ওঠে লিটনের। তবে উইকেটে থিতু হয়েও আজ ইনিংস বড় করতে পারেননি টাইগার ওপেনার, ফলে ৩০ রানেই ভাঙে এ জুটি। অ্যাডাম জাম্পার বল উড়িয়ে মারতে গিয়ে মারনাস লাবুশেনের মুঠোবন্দী হন লিটন। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করেন তিনি।

লিটন ফেরার পর ক্রিজে আসেন হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন মিলে স্কোরবোর্ডে তুলেন ৬৩ রান। দুজনের প্নচাশোর্ধ রানের জুটিতে বড় রানের আশা দেখছিল টাইগাররা। তবে বিপত্তি বাঁধে শান্তর দুর্ভাগ্যজনক বিদায়ে। ভালো ছন্দে থাকা শান্ত দৌড়ে রান নিতে গিয়ে রান আউটের শিকার হন। সাজঘরে ফেরার আগে ৬ চারে করেছেন ৪৫ রান।

শান্ত ফেরার পর ক্রিজে হৃদয়ের সঙ্গী হন মাহমুদউল্লাহ রিয়াদ। অজি বোলারদের দেখেশুনে খেলে রিয়াদও আজ দুর্দান্ত শুরু করেন, স্কোরবোর্ডে রান তুলতে থাকেন দ্রুত ছন্দে। ফলে চতুর্থ উইকেট জুটিতে টাইগারদের দলীয় সংগ্রহে যোগ হয় আরও ৪৪ রান। কিন্তু এরপরই শান্তর মত পরিণতি বরণ করতে হয় রিয়াদকেও। তিনিও রান আউটের শিকার হন। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ৩ ছয় এবং ১ চারে করেছেন ৩০ রান।

রিয়াদ ফেরার পর মাঠে আসেন মুশফিকুর রহিম। তবে মিস্টার ডিপেন্ডেবল আজ দলের হাল ধরতে পারেননি। সাজঘরে ফিরেন ২১ রান করে। মুশফিক ফেরার পর দলীয় ২৮৬ রানে ব্যক্তিগত ৭৪ রানে আউট হন হৃদয়ও। শেষ পর্যন্ত মেহেদী মিরাজের ২০ বলে ২৯ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অজিদের হয়ে আজ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবট।

tag ট্যাগ: #111