calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার সর্ববৃহৎ হাসপাতালকে ডেথ ‘জোন' আখ্যা দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার সর্ববৃহৎ হাসপাতালকে ডেথ ‘জোন' আখ্যা দিল

হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে গাজার আল-শিফা হাসপাতালকে চিকিৎসার পাশাপাশি অনেক ফিলিস্তিনি নিরাপদ স্থান ভেবে আশ্রয় নিয়েছিলেন। সেই হাসপাতালকেও ডেথ জোন হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে হাসপাতালে যারা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ • সকাল ১০:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৯১ রোগী ও ২৫ স্বাস্থ্যকর্মী এখনো হাসপাতালের ভেতরে রয়েছেন। সংস্থাটি বলছে, হাসপাতালের ভেতরে তারা এক ঘণ্টা অবস্থান নিতে সক্ষম হয়। আর এই এক ঘণ্টার পরিদর্শনে হাসপাতালকে ডেথ জোন হিসেবে আখ্যা দেন তারা।

এর আগে শনিবার হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়ে এক ঘণ্টার মধ্যে রোগীদের হাসপাতাল ছাড়ার আলটিমেটাম দেয় ইসরাইলি বাহিনী। 

ইসরাইলি আগ্রাসন থেকে বাঁচতে হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়েছিল আড়াই হাজারের মতো বাসিন্দা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশুদ্ধ পানি, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার অভাবে আল-শিফা হাসপাতাল হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছে।

গত দেড় মাসের হামলায় ১২ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলার হাত থেকে বাদ যাচ্ছে না।

tag ট্যাগ: #111