calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কেন এত প্রার্থী মাশরাফির আসনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কেন এত প্রার্থী মাশরাফির আসনে

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নড়াইল-২-এর আসনে আওয়ামী লীগের দুই ডজন নেতা মনোনয়নপ্রত্যাশী। দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের এসব নেতা। মাশরাফির মতো একজন জনপ্রিয় ক্রিকেটার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ • দুপুর ০১:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

মাশরাফির পাশাপাশি এ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, সহসভাপতি আসিফুর রহমান বাপ্পি, মো. হাসানুজ্জামান, আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী এ এম আবদুল্লাহ, নড়াইল পৌর আওয়ামী লীগ সভাপতি মলয় কুণ্ডু, লোহাগড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুর আমীর লিটু, বর্তমান সভাপতি মুন্সী আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস, কেন্দ্রীয় যুবলীগ নেতা তরিকুল ইসলাম, কাজী জাহিদুর রহমান, ফারহানা রেজা পিউলী, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন, শামীমা সুলতানা, জসিম উদ্দিন কনক, মনির হুসাইন, ড. কে এম সালাউদ্দিন, নজরুল মুন্সী, পলাশ হাজরা, লায়ন নূর ইসলামসহ ২৪ নেতা।

আওয়ামী লীগ ও সমমনা দলের কয়েক নেতাকর্মী জানান, মাশরাফি গত ৫ বছরে নড়াইলের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। তিনি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে যাননি। ফলে অনেক নেতা তাঁর ওপর নাখোশ। এই ক্ষোভকে পুঁজি করে অনেকে প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন।

নড়াইলের চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক  আকরাম শাহীদ চুন্নু বলেন, এ আসনে দুটি কারণে প্রার্থী বেশি হতে পারে। প্রথমত, এ আসনে অনেক নেতা এখন সিনিয়র হয়ে গেছেন। তারা হয়তো এমপি হওয়ার যোগ্য। দ্বিতীয়ত, এই সুযোগে অনেকে নিজের নাম প্রচার করতে চান। তিনি মনে করেন, এ আসনে বর্তমান এমপির তেমন কোনো দুর্বলতা নেই। 

এ বিষয়ে মাশরাফির প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তাঁর জবাব মেলেনি।

মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফুর রহমান বাপ্পি বলেন, আমি এবার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। এ আসনে এত বেশি প্রার্থী হওয়ার পেছনে বর্তমান এমপির কোনো ব্যর্থতা রয়েছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বর্তমান এমপির কোনো সমালোচনা করব না। দলীয় নেতাকর্মীর সঙ্গে তাঁর অনেক দূরত্ব রয়েছে।’

মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার বলেন, ‘আশা করেছিলাম বর্তমান এমপি যেমন ক্রীড়া ক্ষেত্রে সফল হয়েছেন, তেমনি রাজনীতিতেও সফল হবেন। কিন্তু তা হয়নি। দলীয় নেতাকর্মী এবং জনগণ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন, তাদের সেই আশা পূরণ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে তাঁর ব্যর্থতা রয়েছে।’

tag ট্যাগ: #111