calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / আপিল বিভাগে স্থগিত দিনাজপুর পৌরসভার মেয়র পদ নিয়ে হাইকোর্ট আদেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

আপিল বিভাগে স্থগিত দিনাজপুর পৌরসভার মেয়র পদ নিয়ে হাইকোর্ট আদেশ

দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ • দুপুর ০১:৫৮
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

একইসাথে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় সৈয়দ জাহাঙ্গীর আলম আপাতত মেয়র পদে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে জাহাঙ্গীরের রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট রুল দিয়ে সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। সেইসঙ্গে প্যানেল মেয়র হিসেবে একজন কাউন্সিলরকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্তও স্থগিত করা হয়। ফলে মেয়র হিসেবে জাহাঙ্গীরের দায়িত্ব পালনের পথও খোলে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এটি আপিল বিভাগের চেম্বার কোর্ট হয়ে আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাথে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো: রুহুল কুদ্দুস কাজল।

আজকের আপিল বিভাগের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, আজ সর্বোচ্চ আদলতকে বলেছি বিষয়টি নিয়ে হাইকোর্টে রুল শুনানির জন্য ধার্য রয়েছে। এখন রুল শুনানি হবে।

সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। টানা তৃতীয় মেয়াদে দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে গত ৩১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে লেখা হয়, আপিল বিভাগ আদালত অবমাননার দায়ে সৈয়দ জাহাঙ্গীর আলমকে দণ্ড দিয়েছেন। আর দিনাজপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোয় ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২(১)(খ)(ঘ) ধারা অনুযায়ী ‘পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা, নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত এবং অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার’-এর দায়ে মেয়রের পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু করায় তার দিনাজপুর পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ করা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩১(১) ধারা অনুযায়ী সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে আদালত অবমাননার দায়ে দণ্ডিত সৈয়দ জাহাঙ্গীর আলম গত ১৮ অক্টোবর দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত অবমাননার দায়ে আপিল বিভাগের রায় অনুযায়ী এক মাসের সাজাভোগ শেষে ১৬ নভেম্বর কারামুক্তি পান সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর। এরপর সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন।

সূত্র : বাসস

tag ট্যাগ: #111