calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / গাজা সংঘাত: ১০ ইসরাইলি ও আরও ৩০ ফিলিস্তিনি মুক্ত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গাজা সংঘাত: ১০ ইসরাইলি ও আরও ৩০ ফিলিস্তিনি মুক্ত

ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ার প্রেক্ষাপটে আরও ৩০ বন্দিকে মুক্ত করে দিয়েছে ইসরাইল। অন্যদিকে হামাস মুক্ত করে দিয়েছে তাদের হাতে জিম্মি আরও ১০ ইসরাইলিকে। এ ছাড়া দুই বিদেশি নাগরিককেও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ • সকাল ০৯:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

অধিকৃত পশ্চিমতীরের জেনিনে একটি বড় অভিযানের সময় ইসরাইলি সেনাবাহিনী হাসপাতাল ঘেরাও করেছে এবং মেডিকেল টিমের কাজ অবরুদ্ধ করেছে।

গত ৭ অক্টোবর গাজার সীমান্তসংলগ্ন ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরাইলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানায়। হামলার দিন হামাস ইসরাইল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।

হামাসের হামলার পর ওই দিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের অবিরাম হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন।

টানা হামলার শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দেয়। এ অবস্থায় কদিন আগে মিশরের রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকায়। এতদিন গাজায় জ্বালানি প্রবেশে ইসরাইলের অনুমতি ছিল না। বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে সম্প্রতি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য জ্বালানির অনুমতি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সেখানে কয়েকটি জ্বালানিবাহী ট্রাক প্রবেশ করে।

ইসরাইলি বাহিনীর টানা ৪৮ দিন হামলার পর কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরাইল।

গত শুক্রবার শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল গত সোমবার। পরে কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়াতে রাজি হয়। যার মেয়াদ শেষ হচ্ছে আজ।

যুদ্ধবিরতির এই সময়ে প্রতিদিন দুই পক্ষ তাদের হাতে বন্দি অনেক জিম্মিকে ছেড়ে দেয়। সর্বশেষ দুই পক্ষে ৪২ জিম্মি মুক্ত হলো।

tag ট্যাগ: #1111