calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / মৃত ১৯৩ গাজায় ২ দিনের হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মৃত ১৯৩ গাজায় ২ দিনের হামলায়

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে। কাতারের রাজধানী দোহায় আলোচনায় অংশ নেওয়া মোসাদ সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসরাইল। এদিকে শুক্রবার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ • রাত ১২:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

এদিকে যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকলেও শুক্রবার থেকেই গাজায় আবারও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। তাদের এ হামলায় ২ দিনে মৃতের সংখ্যা ১৯৩ জনে উন্নীত হয়েছে। শনিবার এক ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১৫ হাজার ২০৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর নতুন করে আরও ১৯৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় আহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। আহত ও নিহতদের ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

ইসরাইলিদের হামলায় হাসপাতালগুলোর অভ্যন্তরীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সাধারণ মানুষকে মাটিতে ও বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

tag ট্যাগ: #111