calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / সৌম্যের রেকর্ডের দিনে নিউজিল্যান্ড সিরিজ জিতল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সৌম্যের রেকর্ডের দিনে নিউজিল্যান্ড সিরিজ জিতল

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর আজ দ্বিতীয়টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। নেলসনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের দুর্দান্ত এক শতকে ২৯১ রান করে অলআউট হন টাইগাররা। আর লক্ষ্য তাড়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ • দুপুর ১২:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

এদিকে নিকোলস ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি কিউইদের। জয়ের পথে টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে অধিনায়ক লাথাম খেলেছেন ৩৪ রানের ইনিংস, গড়েছেন ৩৬ রানের জুটি। ফলে প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও ৭ উইকেটের সহজ জয় তুলে নেন কিউইরা। একই সঙ্গে প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছেন স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন হাসান। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন সৌম্য। আগের ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হওয়ায় এবং বল হাতে বাজে পারফরম করায় আজকের ম্যাচে একাদশে সৌম্যকে রাখা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সৌম্যকে নিয়েই দল সাজায় টিম ম্যানেজমেন্ট। আর এই সিদ্ধান্ত আজ পুরোপুরি সফল হয়েছে। ক্যারিয়ারের তৃতীয় শতক হাঁকানোর পাশাপাশি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এশিয়ান ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন সৌম্য।

নিউজিল্যান্ড টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠালে বাংলাদেশের হয়ে সূচনা করেন সৌম্য ও এনামুল হক বিজয়। তবে আগের ম্যাচে রানের দেখা পাওয়া বিজয় আজ ব্যর্থ হয়েছেন। চতুর্থ ওভারে অ্যাডাম মিলনের বলে টম লাথামের ক্যাচে পরিণত হয়ে ২ রান করেই সাজঘরে ফিরেন তিনি। এর পর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আজ করেছেন হতাশ। তিনিও আউট হয়ে ফিরেছেন মাত্র ৬ রান করেই। ফলে অষ্টম ওভারের মাঝেই গুরুত্বপূর্ণ দুই উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ।

এই চাপ আরও বাড়িয়ে দলকে বিপাকে ফেলে সাজঘরে ফিরে যান লিটন দাসও। ১১ বলে ৬ রান করে তিনি ফিরলে ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। এদিকে একপ্রান্তে যাওয়া-আসার খেলা চললেও অপরপ্রান্তে আজ দুর্দান্ত কিছুর আভাসই যেন দিচ্ছিলেন সৌম্য। হৃদয়কে সঙ্গে নিয়ে তিনি চতুর্থ উইকেট জুটিতে তিনি স্কোরবোর্ডে তুলেন ৩৭ রান। তবে হৃদয় দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হয়ে ফিরলে ফের চাপ বাড়ে টাইগারদের।

তবে দলকে এ চাপ থেকে উদ্ধার করেছে সৌম্য-মুশফিক জুটি। এ দুজন মিলে আজ স্কোর বোর্ডে তুলেছেন ৯১ রান। কিউই বোলারদের সামলে দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদেই ম্যাচে ফিরে বাংলাদেশ। তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই জ্যাকব ডাফির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন মুশফিক। তবে মুশফিক ফিরলেও থামেননি সৌম্য। 

১১৬ বল খেলে তিনি তুলে নেন নিজের ক্যারিয়ারের তৃতীয় শতক। এর পর শেষ পর্যন্ত আউট হওয়ার আগে তিনি ছাড়িয়ে গেছেন দেড়শ রানের ইনিংস। ফলে মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ভেঙে নিউজিল্যান্ডের মাটিতে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে খেলেছেন দেড়শ ছাড়ানো রানের ইনিংস। 

এদিকে মুশফিক ফেরার পর মেহেদী মিরাজের সঙ্গেও ৬১ রানের এক জুটি গড়েন সৌম্য। মিরাজ ১৯ রান করে ফেরার পর তানজিম সাকিবের সঙ্গে সৌম্য গড়েন ৪০ রানের এক জুটি। এদিকে সৌম্য আজ শেষ পর্যন্ত থেমেছেন ১৬৯ রান করে একেবারে শেষ ওভারে। তার এই দুর্দান্ত ইনিংসেই অল আউটে বাংলাদেশ পায় ২৯১ রানের লড়াকু এক পুঁজি। কিউইদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি ও উইলিয়াম ওরুর্কে।

tag ট্যাগ: #1111