calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / সিলেটে জনস্রোত প্রধানমন্ত্রীর জনসভায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সিলেটে জনস্রোত প্রধানমন্ত্রীর জনসভায়

সিলেট নগরীর আলিয়া মাদরাসা ময়দানের দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিলেট আগমনে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৫:২৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

জনসমাবেশস্থলে আসা দক্ষিণ সুরমা এলাকার আব্দুল আহাদ জানান, দলে দলে নেতাকর্মী ও সাধারণ লোকজন প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে উদগ্রীব হয়ে ছুটছেন আলীয়া মাদরাসা ময়দানে। সবাই তাকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। তিনি সিলেটকে অনেক দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদও জানান তিনি।

সিলেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী শিউলি আক্তার জানান, বাংলাদেশের মানুষ এখন আর ধ্বংসলীলা দেখতে চায় না। তারা গণতন্ত্রকে সুসংঘটিত দেখতে চায়। বাংলাদেশের মানুষ বোমাবাজ ও অগ্নি সংযোগকারীদের বর্জন করেছে। আগামীতেও আওয়ামী লীগকে ভোটে জয়যুক্ত করে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে হবে।

এর আগে আজ বেলা ১১টা ৩৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিমানবন্দরে সস্ত্রীক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান।

tag ট্যাগ: #1111