calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / রাতেই স্বতন্ত্র প্রার্থীর তিন অফিসে আগুন বিকালে কোলাকুলির পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রাতেই স্বতন্ত্র প্রার্থীর তিন অফিসে আগুন বিকালে কোলাকুলির পর

ভোটের মাঠে আর কোনো প্রকার সহিংসতা করবেন না বলে অঙ্গীকারের কয়েক ঘণ্টা পরই আবার রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-৪ ( বাগমারা) আসনে আওয়ামী লীগ প্রার্থী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ • দুপুর ০১:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

এনামুল হক বলেন, কালামের ভাড়াটিয়া সন্ত্রাসী এখনো বাগমারায় নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে টহল অব্যাহত রেখেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারের পাশ্ববর্তী সৈয়দপুর মহিলা কলেজের কাছে, একই ইউনিয়নের বাইগাছা ও গণিপুর ইউনিয়নের আঁচিনঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কাঁচি প্রতীকের নির্বাচনি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গভীর রাতে এসব অফিসে আগুন দেওয়ায় অফিসে থাকা ভোটার তালিকা, পোস্টার, হ্যান্ডবিল ও প্ল্যাকার্ড পুড়ে ছাই হয়ে গেছে। 
 
এদিকে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে বাগমারা থানা পুলিশ ছাড়াও জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার তিনটি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, কাঁচি প্রতীকের পৃথক তিনটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

অন্যদিকে রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে রাজশাহী-৪ আসনে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা, নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আমরা সোমবার বিকালে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হককে ডেকে কড়া সতর্কবার্তা দিয়েছি। এরপরও যদি কেউ সহিংসতায় জড়ায় রিটার্নিং অফিসার হিসেবে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ ছাড়া কোনো পথ খোলা থাকবে না। 

তিনি আরও জানান, আগামী ২৯ ডিসেম্বর বিজিবির টহল শুরু হবে।  ইতিমধ্যে বাগমারায় অতিরিক্ত ৪০ জন পুলিশ পাঠানো হয়েছে।

তবে অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, গভীর রাতে কে কারা অফিসে আগুন দিয়েছে কেউ বলতে পারছে না। তবে আমার লোকজন এটা করেনি। 

কিন্তুস্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, নৌকার কর্মী সমর্থকরাই আমার কাঁচি প্রতীকের ক্যাম্পে আগুন দিয়েছে-তা নিয়ে কোনো সংশয় নেই। আমরা পুলিশের কাছেও একই অভিযোগ দিয়েছি।

tag ট্যাগ: #1111