calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / রাশিফল এ সপ্তাহের (২৩-২৯ ডিসেম্বর)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাশিফল এ সপ্তাহের (২৩-২৯ ডিসেম্বর)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ • দুপুর ০২:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বুদ্ধি, বাকচাতুর্যের কারণে সফলতা পাবেন। আবেগ প্রবণতা বাড়বে। অর্থ ও সম্পদ সম্পর্কে মানসিক অস্থিরতা বাড়তে পারে। পেশাগত কাজে ধীরস্থিরভাবে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন, সফলতা আসবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): কাজের ধারাবাহিকতা বজায় থাকবে না। মুক্ত ও উদার মানসিকতা দ্বারা মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। জনপেশা ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। সফলতার জন্য ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। বিবাহিত জীবনে শান্তির অন্তরায় হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করুন। মিতাচারী, সংযমী ও বাস্তববাদী হোন। স্থাবর সম্পত্তি লেনদেন ও অংশীদারী ব্যবসায় সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্ক শুভ। ভ্রমণ শুভ। আবেগবশত ভুল সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার পেশাগত কাজে প্রভাব বিস্তার করতে পারে। প্রিয়জনের সঙ্গে আচরণে সমস্যা তৈরি হতে পারে। সাফল্যের জন্য মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): স্পষ্ট কথা বলার জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। অন্যকে সহজে প্রভাবিত করতে পারবেন। পেশাগত কাজে মানসিক দৃঢ়তা ও একাগ্রতা বৃদ্ধি করুন। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): যানবাহন চলাচলে সতর্ক থাকুন। বৈচিত্র্যপ্রিয়তা আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারে। মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতা যেন আপনার জন্য বোঝা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ রাখুন। সৃজনশীল ও বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আপনার বিড়ম্বনার কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন। পেশাগত কাজে আবেগপ্রবণ সিদ্ধান্ত একাধিক সমস্যা তৈরি করতে পারে। প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হলেই পারিবারিক জীবনে সুখী হতে পারবেন। নেতৃত্বে সফলতা পাবেন। ধৈর্যবৃদ্ধি করুন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন। প্রতিটি বিষয়ে নিয়মানুবর্তিতা বজায় রাখুন। জীবনে সফলতা পাওয়ার জন্য আপনাকে আরো উদ্যোগী হতে হবে। পারিবারিক জীবনে আপনাকে আরও বাস্তববাদী হতে হবে। পেশাগত কাজে আরো দৃঢ়তা ও অধ্যবসায় প্রয়োজন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): স্বাধীনচেতা ও উচ্চবিলাসী মানসিকতার জন্য সফলতা পাবেন। জীবনের প্রতিটি পদক্ষেপ আপনাকে ধৈর্য্যের সঙ্গে অতিক্রম করতে হবে। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ব্যবসায় সফলতা পাবেন। অংশীদারী ব্যবসায় সফলতা আসবে। নেতিবাচক সঙ্গ পরিহার করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ভ্রমণে সতর্ক থাকুন। ব্যতিক্রমধর্মী কাজে সফলতা পাবেন। জীবন সম্পর্কে নতুন ধ্যান ধারণা সৃষ্টির চেষ্টা করুন। অতিরিক্ত খেয়ালিপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ঠাণ্ডাজনিত প্রদাহে ভুগতে পারেন। সংশয়ী মনের জন্য সফলতা বিঘ্নিত হতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, সফলতা পাবেন। ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। পারিবারিক বিষয় নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন।

tag ট্যাগ: #111