calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / ৩২ এনজিও’র সমন্বয়ে ‘ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

৩২ এনজিও’র সমন্বয়ে ‘ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৯৬টি বেসরকারি সংস্থার (এনজিও) মধ্যে ৩২টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি)। ২৫ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ • বিকাল ০৩:০২
history আপডেট: ২ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

অনুষ্ঠানের শুরুতে ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম প্রসঙ্গে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৯৬টি সংস্থা থেকে ৩২টি নিয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। আমরা অনুমোদিত ৩২টি সংস্থা বাংলাদেশের ৬৪টি জেলায় ৩০০টি সংসদীয় আসনে মোট ৯ হাজার ৫৫৭ জন পর্যবেক্ষকের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। নির্বাচিত পর্যবেক্ষকদের আটটি ভাগে বিভক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পর্যবেক্ষক তৈরি করা হবে। ইওসি’র নিজস্ব মনিটরিং সেল থাকবে। সার্বক্ষণিক কার্যক্রম বাস্তবায়নের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে—সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে কোনো বিষয়ে ত্রুটি-বিচ্যুতি সংগঠিত হলে সেগুলো তুলে নিয়ে আসা। এছাড়া, নির্বাচনি ব্যবস্থাপনায় ব্যবহৃত উপকরণ এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দক্ষতা, সক্ষমতা ও নিরপেক্ষতা সম্পর্কে অবহিত হয়ে ভবিষ্যতে ত্রুটি-বিচ্যুতি সংশোধনে নির্বাচন কমিশনকে অবহিতকরণ।

নির্বাচন কমিশনের কাছে ইওসি’র সুপারিশ—
পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভার ব্যবস্থা করা। পর্যবেক্ষকদের কার্ড ভোট অনুষ্ঠানের কমপক্ষে পাঁচ দিন আগে পর্যবেক্ষকদের হাতে দেওয়ার ব্যবস্থা করা। সব পর্যবেক্ষকের আইডি কার্ড গ্রহণের ক্ষমতা নিবন্ধন করা সংস্থার কাছে হস্তান্তর করা। পর্যবেক্ষকদের জন্য যাতায়াতের সুবিধার্থে মোটরসাইকেল স্টিকার অনুমোদন করা।

ইওসি‘র নেতারা জানান, খুব শিগগিরই তারা ইসি’র সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইওসি’র সুপারিশ তুলে ধরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ে সব নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংগঠনটি। 

ইসি’র নিবন্ধিত যে ৩২টি সংস্থা ইওসি’র অন্তর্ভুক্ত, সেগুলো হলো—অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস (আরবান), ডিসঅ্যাবিলিটি ইনকুইজিশন অ্যাক্টিভিটিজ (দিয়া), আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস), বিবি আছিয়া ফাউন্ডেশন (বিএএফ), লুৎফর রহমান ভূঁইয়া (এলআরবি), যুব উন্নয়ন সংস্থা, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে), কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), অ্যাসোসিয়্যাশন ফর ইন্টিগ্রেটেড সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ফর আন্ডার প্রিভিলিজড পিপল (এসডাপ), ভলান্টারি অর্গানাইজেশন ফর স্যোসাল ডেভেলপমেন্ট (ভোসড), সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি), মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও), সোস্যাল ইক্যুয়ালিটি ফর ইনফেকটিভ অরগানাইজেশন (সিড), পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো), সোসাইটি ফর হিউম্যান ইম্প্রুভমেন্ট এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লাস্টিং ডেভেলপমেন্ট (শিল্ড), এসো জাতি গড়ি (এজাগ), ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এফএফডিএ), প্রকাশ গণ কেন্দ্র (পিকেজি), রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (রাউডো), সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট (সিড), রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (বাংলাদেশ), ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশন (ইসিএ), এসো বাঁচতে শিখি (এবাস), রুরাল ভিশন (আরভি), পিপলস অ্যাসোসিয়েশন ফর স্যোসাল অ্যাডভান্সমেন্ট (পাসা), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মণি সোসাইটি (বিএমএস), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি) এবং রাজারহাট স্বাবলম্বী সংস্থা।

tag ট্যাগ: #1111