calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / ধর্মের নামে কোনো ভেদাভেদ সৃষ্টি করে না’ ‘জামায়াত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ধর্মের নামে কোনো ভেদাভেদ সৃষ্টি করে না’ ‘জামায়াত

জামায়াত কোনো ভেদাভেদ নয় বরং ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ • দুপুর ১২:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও সর্বজনীন রাজনৈতিক সংগঠন। ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে সকল শ্রেণির নাগরিকের জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। ধর্মের নামে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি না।  

জামায়াতের প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আর এজন্যই আমরা দেশবাসীর হৃদয়ের বিরাট অংশে স্থান করে নিতে সক্ষম হয়েছি। জামায়াতের রাজনীতির এটিই সবচেয়ে বড় সফলতা। তিনি দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জামায়াতের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতসহ বিরোধী দলের ওপর নির্মম দলন-পীড়ন চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা খ্যাত বর্ষীয়ান রাজনীতিক ও  আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে অন্তরীণ রেখেছে। কিন্তু জেল, জুলুম ও নিপীড়ন চালিয়ে জামায়াতের অগ্রযাত্রা কখনো রোধ করা যায়নি, আর কখনো যাবেও না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

মিরপুর দক্ষিণ থানায় শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহানগরী মজলিশে শূরার সদস্য ও থানা আমীর অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাকিব, তোফাজ্জল হোসেন,আব্দুর রশিদ প্রমুখ।

ভাটারায় কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ভাটারা থানার উদ্যোগে  ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। থানা আমীর অ্যাডভোকেট আবু রোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো.আব্দুল্লাহ, জামায়াত নেতা আশিক ইকবাল, আমিনুল ইসলাম প্রমুখ।

tag ট্যাগ: #1111