calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / সবজি ভালো থাকে যেভাবে সংরক্ষণ করলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সবজি ভালো থাকে যেভাবে সংরক্ষণ করলে

এখন শীত মৌসুম। বাজারে পাওয়া যাচ্ছে গাজর, ফুলকপি, ব্রকলি, টমেটোসহ নানা সবজি । অনেক সময় সবজি কাটার পর কিছু অংশ রান্না করা হয় আর কিছু অংশ সংরক্ষণের প্রয়োজন পড়ে। আবার প্রতিদিন বাজার করার মতো সুযোগ না থাকলে একদিনে পুরো...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৬:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৩ বার পঠিত

ইটিংওয়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, সবজি ঠিকমতো সংরক্ষণ করতে না পারলে এর স্বাদ এবং গন্ধ পরিবর্তন হয়ে যায়। সংরক্ষিত সবজির স্বাদ যদি টক হয়ে যায় তার অর্থ দাঁড়ায় এটি আর খাওয়ার উপযুক্ত নেই। গন্ধ পরিবর্তন হয়ে গেলে সংরক্ষিত সবজি আপনার স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সংরক্ষিত সবজি রান্না করার আগে স্বাদ এবং গন্ধ পরীক্ষা করুন নিজেই।

তবে সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে সবজি ভালো থাকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। চলুন সঠিক উপায়গুলো জানা যাক।

ব্রকলি, ফুলকপি, বাঁধা কপি: এসব সবজি সংরক্ষণ করতে চাইলে গরম পানিতে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপরে পানি ঝরিয়ে এয়ারটাইট বাক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। বাঁধাকপির ক্ষেত্রে ভালো করে কুঁচি করে কেটে নিন। এরপরে ভাপে সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন।

পালং শাক:  এই শাক ৪৫ সেকেন্ডের বেশি ফোটাবেন না। পালং শাক ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিন। পারলে ওই পানির মধ্যে কয়েকটি আইস কিউবও দিয়ে দিতে পারেন। এভাবে এক মিনিটের জন্য রেখে দিন। এবার পানি ঝরিয়ে নিন। আপনার হাতের মধ্যে পালং শাক রেখে আলতো করে চাপ দিয়ে পানি বের করে নেবেন। এরপর সেদ্ধ করা পালং শাক এয়ারটাইট জারে ফ্রিজে রেখে দিতে পারেন।

টমেটো: টমেটো সস থেকে শুরু করে যে কোনো আমিষ-নিরামিষ খাবারে এই সবজির প্রয়োজন হয় বেশি। টমেটো সংরক্ষণ করার জন্য প্রথমে টমেটো পেস্ট করে নিন। এরপর ছোট ছোট কিউব আকারে আইস ট্রেটে জমিয়ে সংরক্ষণ করুন। 

গাজর: গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে টুকরোগুলো দিন। ঠিক তিন মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নিন। গাজরের টুকরোগুলো ঠান্ডা আইস কিউবের সঙ্গে পানিতে রেখে দিন। এভাবে দুই মিনিট রাখার পরে পানি ঝরিয়ে সুতির কাপড় বা তোয়ালে ভালো করে ছড়িয়ে সম্পূর্ণ শুকিয়ে নেবেন। শুকিয়ে গেলে, একটি জিপ লক ব্যাগে রেখে ফ্রিজে রাখুন।

tag ট্যাগ: #1111