calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / তরিকতের নজিবুল মাইজভান্ডারী ভোট থেকে সরে দাঁড়ালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তরিকতের নজিবুল মাইজভান্ডারী ভোট থেকে সরে দাঁড়ালেন

দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তরিকত ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৩:১১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আমি আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে নৌকা হেরে যাবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী হয়েছেন আটজন। এর মধ্য আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার। 

এছাড়া আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব তরমুজ প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহাম্মদ ফেরদৌস আলম চেয়ার প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান ঈগল প্রতীক নিয়ে, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুফদ্দীন আহমদ একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়ালেন তিনি। 

tag ট্যাগ: #111