calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস মেদভেদেভের ইইউ’র ভাঙ্গন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস মেদভেদেভের ইইউ’র ভাঙ্গন

রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ পশ্চিমাদের জন্য ‘শুভ নববর্ষ’ কামনা করেছেন এবং তাদেরকে অনেক সমস্যার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৩:৪৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

‘সবাই নতুন বছরের আগে ভবিষ্যদ্বাণী করতে পছন্দ করে। অনেকেই ভবিষ্যতমূলক অনুমান নিয়ে আসছেন, সবচেয়ে অপ্রত্যাশিত বা এমনকি অযৌক্তিক পরামর্শ দিতেও প্রতিযোগিতা করছেন। আসুন আমরাও অবদান রাখি,’ সোমবার তিনি তার টেলিগ্রাম চ্যানেলে ১০টি পূর্বাভাস প্রদান করে লিখেছেন।

এর মধ্যে রয়েছে ব্যারেল প্রতি ১৫০ ডলারে তেল এবং ৫ হাজার ডলারে প্রতি ১ হাজার ঘনমিটার গ্যাস, যুক্তরাজ্যের ইইউতে ফিরে যাওয়া এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যাওয়া। এ রাজনীতিবিদ ‘পোল্যান্ড এবং হাঙ্গেরি কর্তৃক ইউক্রেনের পশ্চিম অঞ্চল দখল করে নেয়া’, ‘জার্মানী এবং তার মিত্রদের ভিত্তিতে চতুর্থ রাইখের সৃষ্টি’ এবং ইউরোপের বিভাজনের পরে ফ্রান্সের সাথে এ ইউনিয়নের পরবর্তী যুদ্ধ এবং ‘পোল্যান্ডের নতুন বিভাজন’ পূর্বাভাস দিয়েছেন।

মেদভেদেভ আরও পূর্বাভাস দিয়েছেন যে, উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে যোগদান করতে পারে। পূর্বাভাসের মধ্যে ‘মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস স্বাধীন দেশে পরিণত হওয়া,’ ইলন মাস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসাবে ইউরো এবং ডলারের প্রত্যাখ্যান অন্তর্ভুক্ত।

উপসংহারে, মেদভেদেভ তার ‘অ্যাংলো-স্যাক্সন বন্ধু’ এবং তাদের মিত্রদের ‘শুভ নববর্ষ’ কামনা করেছেন। সূত্র: তাস।

tag ট্যাগ: #222