calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / ‘আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল সুশান্তকে’ মৃত্যুর ২৮ মাস পর দাবি মর্গের কর্মীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

‘আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল সুশান্তকে’ মৃত্যুর ২৮ মাস পর দাবি মর্গের কর্মীর

ত্মহত্যা করা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আবারও আলোচনায়। প্রয়াত এই অভিনেতার মৃত্যুর ২৮ মাস পর মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ এবার দাবি করছেন, খুন করা হয়েছিল সুশান্তকে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৩:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করেছেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা ওই কর্মী।

টাইমস নাওকে দেয়া সাক্ষাৎকারে রুপকুমার দাবি করেছেন, ‘যখন সুশান্তকে আনা হয়েছিল তখন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ আনা হয়েছিল। তাঁর মাঝে একটি ছিল ভিআইপি বডি। আমরা যখন ময়না তদন্তের জন্য যাই তখন জানতে পারি সেটি সুশান্তের। তার দেহে একাধিক আঘাত ছিল এবং দুই থেকে তিনটি দাগ ছিল ঘাড়ে। ময়না তদন্তে এসব তথ্য থাকার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন শুধু মৃতদেহের ছবি তুলতে, আমরা তাদের কথা মতো তাই করেছি।’

তিনি আরও বলেন, ‘সুশান্তের দেহ যখন প্রথমবার দেখি, আমি ঊর্ধ্বতনদের বলি এটা আত্মহত্যা নয়, খুন। তাদের এটাও বলি আমাদের নীতি মেনে কাজ করা উচিত। কিন্তু তারা আমাকে বলেন, আমাদের ছবি তুলে দ্রুত মৃতদেহ পুলিশকে হস্তান্তর করতে হবে। রাতেই আমরা সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলাম।’

২০২০ সালের ১৪ জুন নিজের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। পুলিশ বলেছে, সুশান্ত আত্মহত্যা করেছেন। নারকোটিক্স কনট্রোল ব্যুরো রিয়াকে গ্রেপ্তার করে ওই বছরের ৮ সেপ্টেম্বর। মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রিয়া ছিলেন প্রায় এক মাস। পরে জামিনে মুক্ত হন।

tag ট্যাগ: #2222