calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে নেতাদের দায়িত্ব বণ্টন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে নেতাদের দায়িত্ব বণ্টন

আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গণঅবস্থান কর্মসূচিকে সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের ১০টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ • সন্ধ্যা ০৭:২৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

বিএনপির গণঅবস্থান কর্মসূচি সফলে ঢাকা বিভাগে দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনকে। খুলনা বিভাগে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রাজশাহী বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ফরিদপুরে যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। সিলেট বিভাগে যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিভাগে যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল। রংপুর বিভাগে যুগ্ম- মহাসচিব হারুন অর-রশিদ।

কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে। চট্টগ্রাম বিভাগে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে। ময়মনসিংহ বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।