calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / হামাস ১৫ ইসরাইলি সেনাকে হত্যা করেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাস ১৫ ইসরাইলি সেনাকে হত্যা করেছে

গাজায় মোটেও স্বস্তিতে নেই ইসরাইলি বাহিনী। থেমে থেমে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি বাহিনীর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। পরিস্থিতি খারাপ দেখে গাজায় হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ বহু পক্ষ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

ওবায়দা আরও দাবি করেছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাসাম যোদ্ধারা ১৫ ইসরাইলি সেনাকে হত্যা করেছে। এছাড়াও আরও এক ইসরাইলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈন্যকে হত্যা করেছে কাসামের স্নাইপার বাহিনী।

কাসাম মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি সেনাদের হতাহত করতে গেল কয়েকদিনে কাসাম ব্রিগেড ১৭টি সামরিক অভিযান চালিয়েছে। এছাড়াও ইসরাইল লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।

আবু ওবায়দা আরো জানিয়েছেন, কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি টানেলের প্রবেশ মুখেও ইসরাইলি সেনাদের একটি দলকে উড়িয়ে দিয়েছে। এইসব অভিযানে চারটি ইসরাইলি ড্রোন জব্দ করেছে হামাস যোদ্ধারা। তেল আবিব লক্ষ্য করে কয়েক ঝাঁক রকেট হামলা করার কথাও জানান আবু ওবায়দা। 

সূত্র: মেহর নিউজ

tag ট্যাগ: #111