calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / হামাসের ইতিবাচক সাড়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাসের ইতিবাচক সাড়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে

গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০২:৩৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৮ বার পঠিত

ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের তৈরি করা নির্ধারিত চুক্তির বিবরণ অবশ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বলা হয়েছিল, ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এই যুদ্ধবিরতির সময় আরও ইসরায়েলি জিম্মির সঙ্গে ফিলিস্তিনি বন্দিদের বিনিময় করা হবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই জানিয়েছে, তারা হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে।

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তিনি বুধবার ইসরায়েলের কর্মকর্তাদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কাঠামোর প্রতিক্রিয়ায় গোষ্ঠীটি একটি ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি’ উপস্থাপন করেছে। তবে গাজার পুনর্নির্মাণ, এর বাসিন্দাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যারা গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা তারা বলেছে।

ওই কর্মকর্তা জানান, হামাস আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে, যার মধ্যে তাদের দেশে ফিরে যাওয়া এবং বিদেশে হাসপাতালে স্থানান্তর করা অন্তর্ভূক্ত রয়েছে।

প্রস্তাবটি প্রায় এক সপ্তাহ আগে হামাসের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু একজন প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, তারা প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছিল, কারণ এর কিছু অংশ ‘অস্পষ্ট ও দুর্বোধ্য’ ছিল।

ঢাকা/শাহেদ

tag ট্যাগ: #1111