calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপির ১১ কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে, দাবি গয়েশ্বরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপির ১১ কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে, দাবি গয়েশ্বরের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেছেন, একই সময়ে বিএনপির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১১:০৩
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আত্মত্যাগ, তথা সার্থকতা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচিতে বিএনপি পরিস্থিতি মোকাবিলা করে চলেছে। অন্যদিকে, ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ একটি দানবীয় অপশক্তিতে পরিণত হয়ে, মানবাধিকার লঙ্ঘনকে ধারণ করেছে ঘৃণ্য রাজনৈতিক কৌশল হিসেবে।

গত ১৫ বছরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের ওপর নৃশংস অত্যাচার-অবিচার হয়ে আসছে অভিযোগ করে তিনি বলেন, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অজস্র প্রতিবেদনে তা লিপিবদ্ধ আছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল হওয়ার অপরাধে বিএনপির ৫০ লাখ নেতাকর্মী তাদের দৈনন্দিন নাগরিক জীবন থেকে বঞ্চিত।

গায়েবি মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিএনপি ও সব অঙ্গসংগঠনের সর্বস্তরের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বাধ্য করা হচ্ছে হাতকড়া-ডাণ্ডাবেড়ি পরে হাসপাতালে চিকিৎসা নিতে। বাবা-মায়ের জানাজায় অংশ নিতে। এছাড়া, বাড়িতে বাড়িতে চলছে অভিযান ও হামলা। লুটে নিচ্ছে ব্যবসা-বাণিজ্য, সম্পদ।

তিনি আরও বলেন, বিএনপির প্রতি জনগণের যে সমর্থন এই বাস্তবতায় আওয়ামী লীগ জানে, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশের প্রায় সব আসনে ধানের শীষের কাছে নৌকার অবশ্যম্ভাবী পরাজয় ঘটবে। এই কারণে আওয়ামী লীগ আরও বেশি জনবিদ্বেষী হয়ে উঠেছে, বাড়িয়েছে রাষ্ট্রযন্ত্রের ওপর তাদের নির্ভরশীলতা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার বর্ডারে হামলা এবং সেখানকার অধিবাসীদের আমাদের ভূখণ্ডে ঢুকে যাওয়ার পেছনে কী রহস্য ও কারণ রয়েছে, তা ভেবে দেখতে হবে। এ ব্যাপারে সরকারের যতটা উদ্যোগ নেওয়ার কথা, ততটা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির আন্দোলন এবং পরবর্তী কর্মসূচির বিষয়ে গয়েশ্বর বলেন, আমাদের আন্দোলন-কর্মসূচি চলমান আছে। কখনও কখনও কৌশলগত কারণে তার গতি প্রকৃতি বদল হয়। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে আছি, ছিলাম এবং থাকবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ সিরাজ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু। 

tag ট্যাগ: #111