calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / শাহরুখ এশিয়া কাপ ফাইনাল দেখতে কাতারে , সমর্থন করলেন কাকে ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

শাহরুখ এশিয়া কাপ ফাইনাল দেখতে কাতারে , সমর্থন করলেন কাকে ?

হিন্দি সিনেমার জগতে তিন দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। বলিউড ‘কিং অব রোম্যান্স’ এবং ‘বাদশাহ’ খেতাবও জুটিয়ে ফেলেছেন। ২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে তার। প্রায় চার বছর পর কামব্যাক করে লাগাতার হিট দিয়েছেন শাহরুখ।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৪:৩০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

তবে ২০২৪ সালে এখনও পর্যন্ত তিনি তার কোনো কাজেরই আপডেট দেননি। তবে তার আগেই তাকে কাতারে দেখা গেল। অভিনয়ের পাশাপাশি শাহরুখ খেলাধুলা ভীষণ ভালোবাসেন। ক্রিকেট হোক বা ফুটবল এই সব বিষয়ে দারুণ আগ্রহ তার। কাতারে বসেছিল এবারের এশিয়া কাপ ফাইনালের আসর। মুখোমুখি হয়েছিল কাতার ও জর্ডান। এই প্রথম ফাইনালে পৌঁছাল জর্ডান। আর সেই জন্যই ফুটবল ম্যাচ দেখতে হঠাৎ কাতারে হাজির হয়েছিলেন শাহরুখ।

শাহরুখ মাঠে বসেই জর্ডান বনাম কাতারের হাই ভোল্টেজ ফুটবল ম্যাচটি দেখতে চেয়েছিলেন। তাই তার ম্যানেজার পূজা দাদলানি এবং গোটা পিআর টিমের সঙ্গে কাতারে যান এশিয়া কাপ ফাইনাল দেখার জন্য। ফাইনালে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাতার। এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় দোহার লুসাইল স্টেডিয়ামে। আর সেখানকার কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শাহরুখ খানকে এদিন একটি সাদা টিশার্টের সঙ্গে হালকা হলুদ রঙের প্যান্ট পরে থাকতে দেখা যায়। সঙ্গে তার চেনা লুক অর্থাৎ ঝুঁটি বাঁধা ছিল। চোখে ছিল সান গ্লাস। তবে এদিন তিনি মাঠে বসে কোন দলকে সমর্থন করেছেন সেটা ঠিক স্পষ্ট নয়।

 

এদিকে শাহরুখ খানের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, প্রশংসা করেছেন কিং খানের। এক ব্যক্তি লেখেন, গ্লোবাল স্টার। আমাদের গর্ব শাহরুখ খান। কেউ আবার তাকে তুলোধুনোও করেন এই পোস্টে। একজন লেখেন, ভারত যখন খেলল কোথায় ছিলেন তিনি? কেউ আবার জানান, তিনি আদতে কাতারে একটি গয়নার এক্সিবিশনে গেছেন, সেখান থেকে ফাঁক পেয়ে খেলা দেখতে যান, যদিও সেই খবর কতটা সত্য সেটা নিশ্চিত নয়।

 


tag ট্যাগ: #1111