calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / মোহর : নারীর প্রাপ্য অধিকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

মোহর : নারীর প্রাপ্য অধিকার

একটি সুখী পারিবারিক জীবন গড়ার মাধ্যম হলো বিয়ে। শান্তিময় পরিবার গঠন, মানসিক প্রশান্তি লাভের মাধ্যম হচ্ছে বিয়ে। আর বিয়ের অন্যতম শর্ত হলো দেনমোহর। কোনো নারী তার সাথে বিয়েবন্ধনের কারণে সে তার স্বামীর ওপর যে মালের হকদার হয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:১২
history আপডেট: ২ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৩২৯ বার পঠিত

আল্লাহ তায়ালা বলেন-‘আর তোমরা তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো।’ (সূরা আন নিসা, আয়াত-৪)
দেনমোহর নারীর প্রাপ্য অধিকার। তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্য কারো তাতে হস্তক্ষেপের সুযোগ নেই। স্বামী স্ত্রীকে দেনমোহর থেকে বঞ্চিত করতে কিংবা পরিশোধ করার পর ফেরত নিতে পারে না।

রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘সাবধান! জুলুম করো না। মনে রেখো, কারো পক্ষে অন্যের সম্পদ তার আন্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না।’ (মুসনাদে আহমাদ, হাদিস-২০২৫৯)
দেনমোহরের পরিমাণ : দেনমোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরিয়তে নির্ধারিত নেই। পুরুষ তার সামর্থ্যানুযায়ী যত খুশি দেনমোহর নির্ধারণ করতে পারবে। দুই পক্ষের আলাপের ভিত্তিতে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা উত্তম। বরের সামর্থ্যরে দিক বিবেচনায় রেখে ঠিক করা জরুরি।

আর মোহরে ফাতেমি হলো হজরত ফাতেমা রা:-এর বিয়ের সময় যে মোহর নির্ধারিত হয়েছিল। যার পরিমাণ ছিল পাঁচশত দিরহাম। (তবকাতে কুবরা-৮/২২)

যা বর্তমান ওজন অনুপাতে ১৩১.২৫ তোলা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রুপা। এক দিরহামের ওজন হলো ৩.০৬১৮ গ্রাম, বর্তমানে প্রতি তোলা রুপার মূল্য এক হাজার ২০০ টাকা হলে মোহরে ফাতেমির মূল্য হয় এক লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
মোহরে ফাতেমি শরিয়ত নির্ধারিত কোনো পরিমাণ নয় যে এর চেয়ে কমবেশি করা শরিয়তে অপছন্দনীয়। স্বামী যদি মোহরে ফাতেমির চেয়ে বেশি দেনমোহর দেয়ার সামর্থ্য রাখে, তাহলে মোহরে ফাতেমি নির্ধারণের দ্বারা স্ত্রীকে ঠকানো হয়।
আর স্বামী যদি মোহরে ফাতেমি দেয়ার সামর্থ্য না রাখে তাহলে অভিভাবকদের জোরপূর্বক মোহরে ফাতেমি নির্ধারণ করাটা স্বামীর ওপর জুলুম। তবে উভয়পক্ষ যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারণ করে এবং মনে করে যে রাসূল সা:-এর নির্ধারিত পরিমাণটি বরকতপূর্ণ তাই তা গ্রহণ করা ভালো। তাহলে তা প্রশংসনীয়।

আমাদের সমাজে দেনমোহরের বহুবিধ কুপ্রথা প্রচলিত আছে যার ফিরিস্তি অনেক লম্বা। অনেক সময় তো মোহর শুধু নামমাত্র কাবিননামায় উল্লেখ থাকে, তা আদায়ের কোনো নিয়তই থাকে না।

রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে বিয়ে করল এবং দেনমোহর শুধু ধার্য করল কিন্তু তার অন্তরে দেনমোহর আদায় করার নিয়ত নেই, তাহলে আল্লাহর দরবারে তাকে জিনাকারী হিসেবে গণ্য করা হবে।’ (মুসান্নাফে আব্দুর রাজ্জাক-৬/১৮৫)
দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ : হানাফি মাজহাবে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হলো ১০ দিরহাম, যা বর্তমান ওজন অনুপাতে দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রুপা।

বর্তমানে প্রতি তোলা রুপার মূল্য দেড় হাজার টাকা হলে ১০ দিরহামের মূল্য দাঁড়ায় তিন হাজার ৯৩৮ টাকা। সর্বনিম্ন পরিমাণ দেনমোহর নির্ধারিত থাকার উদ্দেশ্য এই নয় যে, সর্বনিম্ন পরিমাণ মোহর নির্ধারণ করা শরিয়তে প্রশংসনীয়; বরং এর উদ্দেশ্য হলো যে এর চেয়ে কমে স্ত্রী রাজি হলেও জায়েজ।

সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে সমাজের নিঃস্ব ব্যক্তিরাও যাতে বিয়ে করতে পারে। কিন্তু আমাদের সমাজের সামর্থ্যবান কিছু মানুষের মধ্যেও এই প্রবণতা বিদ্যমান যে, দেনমোহর কম দিয়ে নারীকে যত ঠকানো যায়। শরিয়তে এটি প্রশংসনীয় নয়। সমাজে এমন মন-মানসিকতার লোক ভূরি ভূরি। দেনমোহর নারীর জন্য সম্মান ও মর্যাদার প্রতীক। প্রত্যেক স্বামীরই উচিত তার আর্থিক সামর্থ্যানুযায়ী স্ত্রীকে যথাযথ সম্মান দেখানো।

মোহর নিয়ে বাড়াবাড়ি যেমন ঠিক নয়, তেমনি ছাড়াছাড়িও ঠিক নয়। আমাদের সবার উচিত উভয়পক্ষের আলাপের ভিত্তিতে এ পরিমাণ মোহর ধার্য করা, যাতে স্ত্রী না ঠকে এবং স্বামীর আদায় করতেও কষ্ট না হয়।

লেখক : শিক্ষক, জামিয়া মিফতাহুল উলুম, নেত্রকোনা

tag ট্যাগ: #111