calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / নারী আসনে মনোনয়ন পেলেন যারা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নারী আসনে মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য- এমপি প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। এর আগে গতকাল বুধবার দুপুরে গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড। এবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:২৬
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ২৭৬ বার পঠিত

দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এই সভা শুরু হয়। পরে বিকেলে দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।     দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড বসেছিল। যেখানে ১৫৫৩ জন মনোনয়ন পত্র যাচাই বাছাই করে ৪৮টি মনোনয়ন বেঁছে নিতে হয়েছে। তিনি জানান, ১৪ দলের অনুরোধে গণতন্ত্রী পার্টির কানন আরা বেগম- নোয়াখালীকে বিবেচনা করা হয়েছে। জানা গেছে, এবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি নরসিংদী থেকে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তার। এ ছাড়া মনোয়ন পেয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও আন্তজার্তিক সম্পাদক শাম্মী আহমেদ। তিনি বরিশাল থেকে মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া ১৯৭৫ সালের ৭ নভেম্বরে নিহত হওয়া কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে নাহিদ ইজাহার খান দলের মনোনয়ন পেয়েছেন। তিনি একাদশ জাতীয় সংসদেও নারী সংসদ সদস্য ছিলেন। বাবার মৃত্যুর ৪৭ বছর পর গত বছরের মে মাসে মামলা করেছিলেন মেয়ে নাহিদ। তার বাবা কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার অভিযোগে তৎকালীন সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরকে (অব.) হুকুমের আসামি করা হয় সেই মামলায়।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনীত প্রার্থীদের হলেন যারা। তারা হলেন- দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও, মোছাঃ আশিকা সুলতানা- নীলফামারী,  রেজিয়া ইসলাম- পঞ্চগড়, রোকেয়া সুলতানা-জয়পুরহাট, কোহেলী কুদ্দুস-নাটোর,  জারা জাবীন মাহ্বুব- চাঁপাইনবাবগঞ্জ, রুনু রেজা- খুলনা, ফরিদা আক্তার বানু-বাগেরহাট, মোসাঃ ফারজানা সুমি-বরগুনা, খালেদা বাহার বিউটিভোলা, নাজনীন নাহার রশীদ-পটুয়াখালী, ফরিদা ইয়াসমিন-নরসিংদী, উম্মি ফারজানা ছাত্তার- ময়মনসিংহ, নাদিয়া বিনতে আমিন- নেত্রকোণা, মাহফুজা সুলতানা-জয়পুরহাট, পারভীন জামান-ঝিনাইদহ, আরমা দত্ত-কুমিল্লা, লায়লা পারভীন-সাতক্ষীরা, বেগম মন্নুুজান সুফিয়ান-খুলনা, বেদৌরা আহমেদ সালাম গোপালগঞ্জ, শবনম জাহান- ঢাকা, পারুল আক্তার-ঢাকা,সাবেরা বেগম-ঢাকা, শাম্মী আহমেদ-বরিশাল, নাহিদ ইজাহার খান-ঢাকা, ঝর্না হাসান-ফরিদপুর,  ফজিলাতুন নেসা-মুন্সীগঞ্জ, শাহিদা তারেখ দীপ্তি- ঢাকা, অনিমা মুক্তি গমেজ-ঢাকা, শেখ আনার কলি পুতুল-ঢাকা, মাসুদা সিদ্দীক রোজী-নরসিংদী, তারানা হালিম- টাঙ্গাইল, বেগম শামসুর নাহার-টাঙ্গাইল, মেহের আফরোজ-গাজীপুর, অপরাজিতা হক- টাঙ্গাইল, হাছিনা বারী চৌধুরী, ঢাকা, নাজমা আক্্তার- গোপালগঞ্জ, রুমা চক্রবর্তী-সিলেট, ফরিদুন্নাহার লাইলী-লক্ষ্মীপুর, আশ্রাফুন নেছা-লক্ষ্মীপুর, কানন আরা বেগম- নোয়াখালী, শামীমা হারুন-চট্টগ্রাম, ফরিদা খানম-নোয়াখালী, দিলোয়ারা ইউসুফ-চট্টগ্রাম, ওয়াসিকা আয়শা খান- চট্টগ্রাম, জ¦রতী তঞ্চঙ্গ্যাঁ-রাঙ্গামাটি, সানজিদা খানম- ঢাকা, মোছাঃ নাছিমা জামান (ববি)-রংপুর।  

tag ট্যাগ: #111