calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অন্যান্য / অফিসের চাপ সামলে নেওয়ার কয়েকটি উপায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

অফিসের চাপ সামলে নেওয়ার কয়েকটি উপায়

নানা করণে অফিসে চাপ অনুভব করতে পারেন। কেননা, এখানে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা আছে। আবার অফিস শুধু প্রতিযোগিতার স্থান নয়, এখানে সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনেরও চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে কৌশলী হতে হয়। এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:৩৯
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১০ বার পঠিত

ওয়ার্ক প্ল্যান ঠিক করে নিন: দিনের শুরুতেই ঠিক করে নিতে হবে ওয়ার্ক প্ল্যান। কোন সময় ঠিক কোন কাজটা করবেন- এটা ঠিক করতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। এ ছাড়া নতুন কাজ আসলে সেই কাজ করার মানসিক প্রস্তুতি রাখতে ভুলবেন না।

টাইম ম্যানেজমেন্ট জরুরি: অফিসে আপনার পদবি অনুযায়ি ওয়ার্ক এরিয়া ঠিক করা আছে নিশ্চয়ই।  জমে থাকা অতিরিক্ত কাজের চাপ আপনাকে পিছিয়ে দিতে পারে। প্রতি দিনের কাজ সে দিনই সেরে ফেলার চেষ্টা করতে পারেন। অহেতুক কাজ জমিয়ে রেখে দেবেন না। সম্ভব হলে অফিসের কাজ অফিসেই শেষ করুন। বাড়ির সদস্যদের ঠিকমতো সময় দিতে না পারলে সেটাও আপনার মানসিক চাপ বাড়াবে।

অতিরিক্ত কাজের চাপ মোকাবিলা: কোনো কোনো সহকর্মী আপনার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে অতিরিক্ত কাজের ভার চাপাচ্ছেন কি না, সে সম্পর্কে সচেতন থাকুন। প্রয়োজনে কথা বলুন। প্রথমে ওই সহকর্মীর সঙ্গে কথা বলুন, এতে কাজ না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বলুন।

আলোচনা: কোনো বিষয় সম্পর্কে যেকোন রকম সন্দেহ থাকলে বা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে আপনার সহকর্মীর পরামর্শ নিন। বিশেষ করে সিনিয়রদের পরামর্শ নিন। একটা কথা, অনেক সময় এমনটা করতে অনেকেই সঙ্কোচ বোধ করেন। আর তাতেই কাজে সময় ব্যয় হয় বেশি। ভুলের পর তার দায় থেকে একটা মানসিক চাপ তো জন্ম নেয়ই, এ ছাড়া ভুল ঠিক করার জন্যও ব্যয় হয় অতিরিক্ত সময়।

আড্ডা: অফিসেও আড্ডাও দিন। তবে সময়টুকুও নিয়ন্ত্রণে রাখুন। কতক্ষণ কোন আড্ডায় যোগ দেবেন, এই হিসাবটা পরিষ্কার থাকা প্রয়োজন। অফিসে মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হোন। মোবাইলে বেশি মন দিতে গিয়ে হাতের কাজ শেষ হয় না অনেকেরই।

ছোট বিরতি: ভালো কাজ করতে চাইলে কাজে বিরতি নেয়া প্রয়োজন। মাঝে মধ্যে চেয়ার ছেড়ে উঠুন।  একটু হাঁটাহাঁটি করুন। সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলুন, ইতিবাচক কথা বলার চেষ্টা করুন। 

কোয়ান্টাম ওয়ার্কপ্লেস এর তথ্য, গবেষণায় দেখা গেছে প্রায় অর্ধেক কর্মী অফিসের চাপ মোকাবিলা করার উপায় খুঁজে  পেতে চান। সেক্ষেত্রে মনোবিদের পরামর্শ নেওয়া ভালো।

tag ট্যাগ: #1111