calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / সারা বছর নীরব, ফেব্রুয়ারিতে সরব ভাষা শহিদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সারা বছর নীরব, ফেব্রুয়ারিতে সরব ভাষা শহিদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর:

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলে সালাম, বরকত, রফিকদের সঙ্গে যাদের বুকের তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল তাদের একজন শহিদ জব্বার। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০২:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২২১ বার পঠিত

জব্বারের এই আত্মত্যাগের স্মৃতি রক্ষায় ২০০৮ সালে পাঁচুয়া গ্রামে ভাষা শহিদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করে সরকার। তবে, শহিদের ছবি ছাড়া কোনো স্মৃতিচিহ্ন জাদুঘরে না থাকলেও জেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থাপিত গণগ্রন্থাগারে ৪ হাজারের অধিক বই রয়েছে।

স্থানীয়রা জানান, সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে জাদুঘরটি। ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই গ্রন্থাগার ও জাদুঘর। তবে, মাঝে মধ্যে কিছু দর্শনার্থী উঁকি দিলেও বেশির ভাগ সময় ফাঁকা পড়ে থাকে। আগে দৈনিক পত্রিকা রাখা হলেও এখন তাও রাখা হয় না। গ্রন্থাগার দেখাশুনা ও পরিচালনার জন্য লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান ও পিয়নসহ মোট ৫টি পদ থাকলেও কর্মরত আছেন একজন সহকারী লাইব্রেরিয়ান ও একজন কেয়ারটেকার। 

বছরজুড়ে নীরব থাকলেও ভাষার মাসে মিলন মেলায় পরিণত হয় শহিদ জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপলক্ষে এখানে উদযাপিত হয় তিন দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা। তখন স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়।

ভাষা শহিদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের দায়িত্বে থাকা সহকারী লাইব্রেরিয়ান কায়সারুজ্জামান বলেন, অনেক মূল্যবান বইয়ের সমাহার রয়েছে এখানে। নিয়মিত গ্রন্থাগার খোলা রাখা হলেও প্রায়ই দর্শনার্থী শূন্য থাকে। তবে, ফেব্রুয়ারি মাসে বেশ দর্শনার্থী আসে। তবে, তাদের মধ্যে বই পড়ার পাঠক তেমন থাকে না। অনেকেই জাদুঘরের সামনে, শহিদ মিনার কিংবা ভাষা শহিদ জব্বারের ম্যুরালের সামনে দাঁড়িয়ে ছবি তোলার পর ফিরে যায়।

স্থানীয়দের অভিযোগ, ভাষা শহিদ জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র জাদুঘরে নেই। উপজেলা সদর থেকে সরাসরি যানবাহন না থাকায় আসা-যাওয়ায় পরিবহন সঙ্কটে পড়তে হয়। তাই এখানে তেমন কেউ আসে না।

তারা মনে করেন, ফেব্রুয়ারি মাস ছাড়াও শহিদ জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরকে আরও জাঁকজমক করা যায়। সেজন্য এখানে একটি শিশু পার্ক স্থাপন করা যেতে পারে।

রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুল আলম বলেন, গ্রাম্য পরিবেশ বিধায় সারা বছরই গ্রন্থাগারটি প্রাণহীন থাকে। নতুন প্রজন্মের কাছে ভাষা শহিদের ইতিহাস তুলে ধরতে এলাকাটিকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নিয়েছেন।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি এখানে যোগদান করে ভাষা শহিদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। বইয়ের সংখ্যা ও মানের দিক থেকে বেশ সমৃদ্ধ একটি গ্রন্থাগার। দর্শনার্থী ও পাঠকদের জন্য আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নেওয়া হবে।

tag ট্যাগ: #1111