calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / ৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে যুবককে কুপিয়ে জখম করায় কিশোরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে যুবককে কুপিয়ে জখম করায় কিশোরের

ফরিদপুরে ধাঁরালো ছ্যানদা দিয়ে হোসেন শেখ (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার দায়ে মেহেদী মোল্যা ওরফে অরণ্য (১৭) নামে এক কিশোরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৭ মার্চ) ফরিদপুরের নারী ও শিশু...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ • বিকাল ০৫:৫০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট রাত ৮ টার দিকে, হোসেন শেখ ফরিদপুর সদরের নরসিংহদিয়া এলাকার পাকা রাস্তা দিয়ে ভ্যানে করে বাড়ি রহিমপুরে ফিরছিলেন। পথেমধ্যে তাদের ভ্যানের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারপিট ও ধারালো ছ্যানদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয় হোসেন শেখকে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এঘটনার তিনদিন পর ১৮ আগস্ট ফরিদপুরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন আহত হোসেন শেখের বাবা। হোসেন শেখ ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর এলাকার টুকু শেখের ছেলে।

পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর এ ঘটনায় মেহেদী মোল্যা ওরফে অরণ্যকে একমাত্র আসামী করে কোর্টে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিচুর রহমান। অতঃপর বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ তিন বছর পর কোর্ট এ রায় দিলেন।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

tag ট্যাগ: #1111