calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / কমেছে লেনদেন পুঁজিবাজারে বড় দরপতন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

কমেছে লেনদেন পুঁজিবাজারে বড় দরপতন,

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ মার্চ) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। একই সঙ্গে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ • সন্ধ্যা ০৬:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩.৩৭ পয়েন্ট কমে ৬ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৬টি কোম্পানির, দাম কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির।

ডিএসইতে এদিন মোট ৭০৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৩.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৩৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৪.৫৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৫০ পয়েন্টে, শরিয়া সূচক ০.৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯০.৭৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ২২টির। 

সিএসইতে দিন শেষে সিএসইতে ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

tag ট্যাগ: #111