calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / মোদিকে ‘হিটলার’ বলে স্লোগান অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুর,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মোদিকে ‘হিটলার’ বলে স্লোগান অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুর,

অস্ট্রেলিয়ার মাটিতে হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় খলিস্তানপন্থী বিরুদ্ধে। হামলার পরে ভারতবিরোধী স্লোগান লেখা হয় মন্দিরের দেয়ালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান লেখা হয়। মেলবোর্নের এই...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ • সন্ধ্যা ০৬:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে মঙ্গলবার হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি স্বাধীনতাকামী ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। অন্তত ২০ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে। পরে ভারতের সেনাবাহিনী তাকে হত্যা করে।

স্থানীয় বাসিন্দারাই সকালে উঠে মন্দিরের দেয়ালে ভারত বিরোধী স্লোগান দেখতে পান। এক ব্যক্তি জানিয়েছেন, “আমি সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গিয়েছে। খলিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছে, তা দেখে আমার ভয় লাগছে।” এই হামলার তীব্র নিন্দা করেছে মন্দির কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

মেলবোর্নের জনপ্রতিনিধি ইভান মুলহল্যান্ডও এই হামলার নিন্দা করেছেন। “ভিক্টোরিয়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে এই ভাঙচুরের ঘটনা। এরকম পবিত্র সময়ে হিন্দুদের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ একেবারেই মেনে নেয়া যায় না।” জানা গিয়েছে, মেলবোর্নের হিন্দুরা সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত বছর থেকেই অস্ট্রেলিয়ায় হিন্দুদের বিরুদ্ধে হামলা হচ্ছে, এই মর্মে পুলিশ ও সাংসদদের কাছে অভিযোগ জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি।

tag ট্যাগ: #2222