calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা
home হোম / সারা বাংলা / টানা ৬ দিনের ছুটি ঘোষণা সংবাদপত্রের।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

টানা ৬ দিনের ছুটি ঘোষণা সংবাদপত্রের।

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এবার টানা ছয়দিন ছুটি পাবেন দেশের সংবাদপত্রের কর্মীরা। ছুটি শুরু হবে আগামী মঙ্গলবার। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গতকাল এ সিদ্ধান্তের কথা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল ২০২৪ • দুপুর ১২:৫৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

নোয়াবের এক নোটিসে বলা হয়, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত (৯-১৩ এপ্রিল) নোয়াবের সদস্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আর পরদিন (১৪ এপ্রিল) বন্ধ থাকবে পহেলা বৈশাখ উপলক্ষে। ফলে ১০-১৫ এপ্রিল পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশ হবে না।

রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ২৯ রমজান থেকে শুরু করে তিনদিন ছুটি ভোগ করেন সংবাদপত্রের কর্মীরা। রোজা ৩০টি হলে ছুটি একদিন বেড়ে যায়। এবার রোজা ৩০টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১২ এপ্রিলও সংবাদপত্রের কর্মীরা ছুটিতে থাকবেন। এরপর একদিন (শনিবার) বিরতি দিয়ে পহেলা বৈশাখ। এদিনও সংবাদপত্র বন্ধ থাকে। এ অবস্থায় মাঝের একদিন (শনিবার, ১৩ এপ্রিল) বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় নোয়াব। 

নোয়াবের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বেশির ভাগ সদস্যই ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার পক্ষে মত দেন। এর আগে নোয়াবের কাছে ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার দাবি জানায় সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতি।