calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাংলাদেশ এশিয়া কাপের আয়োজক হতে পারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ এশিয়া কাপের আয়োজক হতে পারে

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব পুরোনো। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ খেলার মাঠে ভালোভাবেই পড়েছে। যে কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ • সন্ধ্যা ০৭:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৬ বার পঠিত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আগামী মাসের মধ্যে এশিয়া কাপের বিডিং প্রক্রিয়া শুরু করবে; যারা এশিয়া কাপের আয়োজক হতে ইচ্ছুক তাদের টেন্ডারে অংশ নিতে হবে। 

ক্রিকেট বিষয়ক একটি পোর্টালের প্রতিবেদন অনুসারে, এসিসি চার বছর এবং আট বছরের উভয় চুক্তির প্রস্তাব করার পরিকল্পনা করেছে। তবে সম্প্রচারকারীরা দীর্ঘমেয়াদির দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে। 

টেন্ডারে দুটি ৫০ ওভারের টুর্নামেন্ট এবং দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতাসহ এশিয়া কাপের চারটি ইভেন্ট কাভার করা হবে।
বিতর্ক এড়াতে, এসিসি স্পষ্ট করে জানিয়েছে এশিয়া কাপ ভারত ও পাকিস্তানের বাইরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ পদক্ষেপের লক্ষ্য গত টুর্নামেন্টের মতো সমস্যাগুলো প্রতিরোধ করা। 

এশিয়া কাপের ভবিষ্যতের টুর্নামেন্টের সম্ভাব্য আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি বিডে অংশ নেয় তাহলে এশিয়া কাপের আগামী টুর্নামেন্টগুলোর একক আয়োজক হতে পারে।

এর আগে এশিয়া কাপের চারটি আসরের জন্য মিডিয়া রাইটস চুক্তি ছিল প্রায় ৮০ মিলিয়ন ইউএস ডলার। এবার আরও বেড়ে যাবে। 

tag ট্যাগ: #111