calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / সেনাপ্রধানকে দায়ী করব আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে : ইমরান খান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সেনাপ্রধানকে দায়ী করব আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, তার স্ত্রী বুশরা বিবির কিছু হলে তার জন্য দায়ী হবেন সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৯ মিনিটের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ • দুপুর ০২:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

সেখানে ইমরান খান বলেছেন, ‘জেনারেল অসীম মুনির সরাসরি আমার স্ত্রীকে অভিযুক্ত করার সঙ্গে জড়িত। বিচারক বলেছেন যে, তার মাথায় বন্দুক ঠেকিয়ে এ সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে। আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি অসীম মুনিরকে দায়ী করব। আমি আমৃত্যু অসীম মুনিরের পেছনে লেগে থাকব এবং তার অসাংবিধানিক ও বেআইনি কাজগুলো ফাঁস করব।’

মূলত ইমরান খানের মুখপাত্র ইন্তেজার হোসাইন পাঞ্জুথার একটি টুইট শেয়ার দিয়ে তার ক্যাপশনে ইমরান খানের এই উদ্ধৃতি লেখা হয়। পাঞ্জুথার টুইটে ইমরান খানের স্ত্রী বুশরার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

এর আগে গত ১ এপ্রিল তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমের ফারুক, বিচারপতি মিয়া গুলহাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোশাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে এ নির্দেশ দেন।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতিবিরোধী বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে এ কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত ইমরান খান ও তার স্ত্রীকে পরবর্তী ১০ বছরের জন্য যে কোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অযোগ্য বলে ঘোষণা দেন এবং প্রায় ৭৯ কোটি পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ারও নির্দেশ দেন।

পরে ১ ফেব্রুয়ারি আরেকটি আদালত ইমরান খান ও বুশরা বিবির বিয়েসংক্রান্ত ইদ্দত মামলায় এ দুজনকে আরও সাত বছর করে কারাদণ্ড দেন। এই দুই মামলারও আগে, সাইফার মামলায় ইমরান খান ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো অভিযোগ আনে যে ইমরান খান সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত এক সেট গহনার দাম কম করে দেখানো হয়েছে অভিযোগ এনে নতুন মামলা করে। পরে চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রীকে এ মামলায় অভিযুক্ত করে।

tag ট্যাগ: #222