calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / চীনের ভিসা আরও সহজ করার উদ্যোগ, বনানীতে নতুন সেন্টার চালু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীনের ভিসা আরও সহজ করার উদ্যোগ, বনানীতে নতুন সেন্টার চালু

রাজধানীর বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার। চীনা ভিসা আরও সহজ করতে এ ভিসা সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানীর প্রাসাদ সেন্টারে এই ভিসা সেন্টার উদ্বোধন করা হয়।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ • বিকাল ০৩:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন। তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তার অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে।

তিনি বলেন, চীনের এই নতুন স্মার্ট ভিসা সেন্টারের মাধ্যমে চীনা ভিসা আরও সহজ হবে। দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, ভিসা সেন্টার চালুর পর থেকে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

দূতাবাস কর্তৃক ধার্যকৃত ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফি’র পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইটে visaforchina.cn।

চীনা ভিসা সেন্টারের ঠিকানা হলো—প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। প্রয়োজনে টেলিফোনে যোগাযোগ করা যাবে 022 2660 3261 ও 022 2660 3262 নম্বরে।

ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ ইন করতে হবে।পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা সেন্টারের কার্যালয়ে।

tag ট্যাগ: #222