calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / মেগানের প্রস্তাব ফেরালেন টেলর সুইফট, কারণ কি প্রিন্স হ্যারি?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মেগানের প্রস্তাব ফেরালেন টেলর সুইফট, কারণ কি প্রিন্স হ্যারি?

বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফটের বর্ণাঢ্য সংগীত জীবন যেমন চাকচিক্যময়, তেমনি গায়িকার ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। বিশেষ করে প্রেমজীবন। এখন পর্যন্ত একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন গায়িকা। সর্বশেষ জো অ্যালেনের সঙ্গে ৬...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:১৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

দুজনের রোমান্স এখন প্রকাশ্যে। তবে সুইফটের জীবনে ভালোলাগার আরেকটি অধ্যায় রয়েছে যা খুব একটা আলোচনায় আসেনি। তবে সম্প্রতি গায়িকার এক আচরণে নতুন করে আলোচনায় উঠে আসছে সেই অধ্যায়। কইমই ডটকমের প্রতিবেদন অনুসারে, ব্রিটিশি রাজপরিবারের যুবরাজ প্রিন্স হ্যারির সঙ্গে ‘ডেট’ করার জন্য মরিয়া ছিলেন টেইলর সুইফট। এক সময়ের এমন গুঞ্জন এখন নতুন করে ফের আলোচনায়। যার কারণ, মেগান মার্কেলের পডকাস্টের নিমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন টেইলর সুইফট। মেগান মার্কেল সম্প্রতি তাঁর পডকাস্ট ‘আর্কিটাইপস’-এ নিমন্ত্রণ জানিয়েছিলেন টেইলর সুইফটকে। এমনকি সুইফটকে একটি চিঠি লিখেও অনুরোধ করেছেন মেগান মার্কেল।


কিন্তু টেইলর সুইফট তার মুখপাত্রের মাধ্যমে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। নিজেও যোগাযোগ করেননি মেগান মার্কেলের সঙ্গে, এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মেগান মার্কেলের সঙ্গে বিয়ের পর দায়িত্বশীল স্বামী হিসেবেই প্রশংসা পাচ্ছেন প্রিন্স হ্যারি। কিন্তু বিয়ের আগে তিনি একাধিক হলিউড তারকার সঙ্গে ডেট করেছেন। হ্যারিকে পছন্দ করতেন টেইলর সুইফট।


প্রিন্স হ্যারির সঙ্গে ‘ডেট’ করার জন্য কোনো চেষ্টাই বাকি রাখেননি টেইলর সুইফট, এমনটাই শোনা গিয়েছিল একসময়। কিন্তু টেইলর সুইফটের ইচ্ছা অপূর্ণই রয়ে যায়। তবে, টেইলর সুইফট মেগানের পডকাস্টে না গেলেও, মেগান টেইলর সুইফটের কনসার্টে গিয়েছেন। গত বছরের আগস্টে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’-কনসার্টে অংশ নিতে দেখা গেছে মেগান মার্কেলকে।


সদ্যই মুক্তি পেয়েছেন টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট।’ অ্যালবামটি মুক্তির পরপরই একের পর এক রেকর্ড গড়ছে। এর মাঝেই টেলর সুইফটের পুরনো ভালোলাগা ফের নুতন করে উঠে এলো চর্চায়। মেগানের ডাক ফিরিয়ে দিয়ে পুরোনো গুঞ্জন কিছুটা হলেও সত্য বলে প্রমাণ করছেন সুইফট, এমনটাই ধারনা করছেন তাঁর অনেক ভক্ত-অনুরাগী।

tag ট্যাগ: #বিনোদন