calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ৫ পুলিশসহ আহত ২০ চাল নিয়ে সংঘর্ষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৫ পুলিশসহ আহত ২০ চাল নিয়ে সংঘর্ষে

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে ৫ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ও বহরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারি বরাদ্দ জাটকা রক্ষা কর্মসূচির অনিয়ম...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ মে ২০২৪ • সকাল ১১:৫৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত

আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন (৫৫) ও কনস্টেবল আপেল মাহমুদকে (৪০) ঢাকায় রেফার করা হয়। এ ছাড়া বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান বলেন, ওই কর্মসূচির আওতায় সাড়ে ৪ হাজার কার্ডধারীর মধ্যে চাল বিতরণ চলছিল। এ সময় জেলের তুলনায় চাল কম হওয়ায় ৬ ও ৭ নাম্বার ওয়ার্ডের ৪০ থেকে ৫০ জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। এ জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হয়। পরে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মনা খাঁর বাড়ি এলাকার ওয়ার্ডের জেলেরা হামলা করেন। এতে তাদের অন্তত ১০-১২ জন লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় হামলাকারীদের হামলায় পুলিশের এসআই মকবুল হোসেনসহ আরও ৫ জন পুলিশ আহত হন। পুলিশের গুলিতে ও হামলাকারীদের হামলায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, চাল বিতরণের অনিয়ম নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজন মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

চাঁদপুর মডেল থানার ওসি শেখ মহসীন আলম বলেন, আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এ সময় আমাদের ওপর চারপাশ থেকে হামলা চালানো হয়। এ সময় বাধ্য হয়ে ফাঁকা গুলি চালাই। আমাদের একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে অন্য কেউ আহত আছে কিনা আমার জানা নেই।

tag ট্যাগ: #111