calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ৭ দিনের মধ্যে চুক্তিতে সম্মত না হলে হামলা : হামাসকে ইসরাইল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

৭ দিনের মধ্যে চুক্তিতে সম্মত না হলে হামলা : হামাসকে ইসরাইল

চুক্তিতে সম্মত হতে হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরাইল। এই সময়ের মধ্যে জিম্মি চুক্তি না করলে গাজার রাফাহতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা। এক মিসরীয় কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ মে ২০২৪ • দুপুর ১২:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিদেশে অবস্থানরত হামাসের নেতারা বোঝার চেষ্টা করছেন চুক্তিটিতে আসলে কি বলা হয়েছে। এই চুক্তির মাধ্যমে কি যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে কিনা সে বিষয়টি বিবেচনা করছেন তারা। এছাড়া তাদের মধ্যে শঙ্কা রয়েছে, চুক্তির মেয়াদ শেষ হলেই গাজায় আবারও বর্বরতা শুরু করবে ইসরাইলি সেনারা।

হামাসের কাছে চুক্তির যে প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে, প্রথম ধাপে ৪০ দিন যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ শুরু হবে। ওই সময় অন্তত ছয় সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে এবং দ্বিতীয় ধাপে আরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর যদি দুই পক্ষ চায় তাহলে যুদ্ধ আরও এক বছর বন্ধ থাকবে।

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিসর ও ইসরায়েলের তৈরি এ চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দেবে। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

tag ট্যাগ: #111