calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কর্মবিরতিতে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের কর্মচারীরা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কর্মবিরতিতে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের কর্মচারীরা

চাকরি বৈষম্য দূরীকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে কর্মবিরতি পালন করেছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (৫ মে) সকাল ৯টা থেকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কার্যালয়ের সামনে এই...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ মে ২০২৪ • দুপুর ০১:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০২ বার পঠিত

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড-এর চাকরি বৈষম্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। যার কারণে কয়েকজনকে বদলি ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পেশাগত সমস্যা সমাধানের জন্য রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ৭৯টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জেলার ৭টি এলাকার জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিস ও অভিযোগ কেন্দ্রের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা কুষ্টিয়া প্রধান কার্যালয়ে অবস্থান করছেন। শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ বাদে সব ধরণের কার্যক্রম বন্ধ রেখেছিলেন তারা। 

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলায় পল্লী বিদ্যুতের মোট গ্রাহকের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪১২ জন। ১৭টি উপকেন্দ্রের মাধ্যমে জেলার প্রান্তিক এলাকায় বিদ্যুৎ সেবা দেওয়া হয়। আজ রোববার থেকে সেবা বন্ধ রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। 

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, আমাদের বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড নিরবে নির্যাতন করছে। আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। তাই আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যহত রাখবো। আমরা ১৬ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছি। 

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের অফিস অব্যবস্থাপনায় চলছে। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা একটা সমাধান চাই। এজন্য আমরা সব কর্মচারীরা কর্মবিরতি পালন করছি। মাঠ পর্যায়ে শুধু বিদ্যুৎ ছাড়া সব গ্রাহক সেবা বন্ধ রয়েছে। 
 
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমাত কামালকে এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনো কথা বলেননি।  

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আতিকুজ্জামান বলেন, কর্মবিরতির কারণে গ্রাহকরা ভোগান্তির স্বীকার হচ্ছেন। বিষয়টি দুঃখজনক। 

tag ট্যাগ: #1111