calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বিশ্বকাপের যে রেকর্ডে সাকিব ধরাছোঁয়ার বাইরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপের যে রেকর্ডে সাকিব ধরাছোঁয়ার বাইরে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গাটা নিয়ে সাকিবের সঙ্গে কিছুদিন লড়াই চলছিল নিউ জিল্যান্ডের টিম সাউদির। তাতে সাউদি এগিয়ে গেলেও একটা জায়গায় সাকিবের ধারেকাছেও নেই। শুধু সাউদি নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ • রাত ০৮:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫০ বার পঠিত

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। এরপর একে একে মাঠে গড়িয়েছে আরও সাত আসর। এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রত্যেকটি আসরেই খেলেছেন সাকিব আল হাসান। তাতে উইকেটের ঝুলিটাও বেশ ফুলেফেঁপে উঠেছে।

সবগুলো আসরে খেলা সাকিব বল হাতে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে বল করে ১৮.৬৩ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। রানও দিয়েছেন অল্প। ইকোনোমি রেট মাত্র ৬.৭৮ । দ্বিতীয় স্থানে থাকা শহিদ আফ্রিদি ৩৪ ম্যাচের ৩৪ ইনিংসে ২৩.২৫ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। আফ্রিদির চেয়ে মাত্র ১ ইনিংস বেশি বল করে ৮ উইকেট বেশি সাকিবের।

সাকিব ও আফ্রিদির পরের তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচের ৩১ ইনিংসে ২০.০৭ গড়ে ৩৮ উইকেট পেয়েছেন মালিঙ্গা। সেরা পাঁচে পরের নামটি পাকিস্তানের সাঈদ আজমলের (৩৬)। শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস ও পাকিস্তানের উমর গুল সমান ৩৫ উইকেট নিয়ে আছেন পাঁচ ও ছয়ে।

বর্তমান সময়ে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবার শীর্ষে আছেন সাকিবই। তার পরেই আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ২৪ ইনিংসে ৩২ উইকেট শিকার করেছেন ভারতের এই অফ স্পিনার। অশ্বিনের পরেই আছেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ১৬ ইনিংসে বল করেই ৩১ উইকেট শিকার করেছেন লঙ্কান দলপতি।

tag ট্যাগ: #111