calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / চলচ্চিত্রনেতারা একাট্টা ‘তুফান’র অনিয়ম থামাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

চলচ্চিত্রনেতারা একাট্টা ‘তুফান’র অনিয়ম থামাতে

শাকিব খান অভিনীত ‘তুফান’ আসছে ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এরই মধ্যে সিনেমাটি নকল এবং সিনেমার প্রযোজকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমাটির অনিয়ম নিয়ে মুখ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুন ২০২৪ • সকাল ১১:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

এফডিসির ১৯ সংগঠনের নেতারা প্রকাশ্যে ‘তুফান’বিরোধী বক্তব্য রেখেছেন। তারা বিভিন্ন গণমাধ্যমে সিনেমা নির্মাণের নামে অর্থ পাচারের অভিযোগ তুলেছেন। এমন অনিয়ম বন্ধে একাট্টা তারা। এরই মধ্যে রেন্টাল জটিলতায় পড়েছে কথিত ৮-১০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি।    

সূত্রের খবরে জানা যায়, বুধবার (৫ জুন) সিনেমা হল মালিক, বুকিং এজেন্টদের সঙ্গে মিটিংয়ে বসে ‘তুফান’ টিম। কিন্তু বেশি ‘রেন্টাল’ দাবি করায় বুকিং এজেন্টরা অসন্তোষ প্রকাশ করে। অনেকে ক্ষুব্ধ হয়ে মিটিং রুম থেকে বেরিয়ে আসেন বলেও জানা যায়।  

বেশি টাকায় ঈদের সিনেমা প্রদর্শনে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা ব্যক্ত করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন হল মালিক বলেন, বেশি টাকা দিয়ে আমরা ঈদে এই সিনেমা চালাব না। প্রয়োজন হলে ঈদে পুরোনো সিনেমা চালাব। তারা যে টাকা দাবি করছে গ্যারান্টি কি দিতে পারবে সিনেমা আদৌ সেই টাকা ব্যবসা করবে? আমাদের বাজার বুঝে রেন্টাল চাইতে হবে। বছরের পর বছর ধরে এই ব্যবসা করছি।

কোনো কিছুই অতিরিক্ত ভালো না বলেও মন্তব্য করেন সেই হল মালিক। 

এ দিকে ‘তুফান’ যৌথ প্রযোজনার সিনেমা বলে দাবি করা হলেও এখন এটিকে বলা হচ্ছে আলফা আই স্টুডিওজ লিমিটেডের সিনেমা। চলমান বিতর্ক প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান’ যৌথ প্রযোজনার সিনেমা নয়, এটি বাংলাদেশের সিনেমা। প্রযোজক আলফা আই স্টুডিওজ লিমিটেড এবং ডিজিটাল পার্টনার চরকি, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ।

শাকিল দাবি করেছেন, বাংলাদেশের নিয়মকানুন মেনেই তুফান নির্মিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এনবিআর ও সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে মানা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। শাকিল মনে করেন, প্রযোজকদের আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণীত। 

রায়হান রাফীর পরিচালনায় একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

tag ট্যাগ: #111