calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পাকিস্তানের চাপ কমাল ভারত যুক্তরাষ্ট্রকে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের চাপ কমাল ভারত যুক্তরাষ্ট্রকে হারিয়ে

১১০ রানের টার্গেট দিয়েও ম্যাচ জমিয়ে তুলছিল যুক্তরাষ্ট্র।রান তাড়ায় শুরুতেই রোহিত-কোহলিকে হারিয়ে চাপে পড়ে ভারত।ইনফর্ম পান্ট যখন অল্পতে ফিরলেন তখন দলীয় স্কোর মাত্র ৩৯।এরপর নেত্রবলকার-আলি খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ • দুপুর ০২:৫১
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের আলোচিত উইকেটে স্বাগতিক যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচটি যে লো স্কোরিং হবে সেটি অনুমান করাই যাচ্ছিল।এই মাঠে এখনো ১২০ পার করতে পারেনি কোন দল।


আগে ব্যাট করতে নেমে খেই হারানো যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য এতোই ধীরগতির ছিল যে এক পর্যায়ে ৯০-১০০ রানও অনেক দূরের পথ বলে মনে হচ্ছিল। 

অর্শদীপ সিংয়ের বোলিং তোপে প্রথম ছয় ওভারে স্বাগতিকেরা দুই উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ১৮ রান।প্রথম ওভারে ২ উইকেট মাত্র ৪ রান দিয়ে  ওপেনার শায়ান জাহাঙ্গীর ও ইনফর্ম আন্দ্রিস গাউসকে ফেরান অর্শদীপ।তৃতীয় উইকেটে অ্যারন জোন্স ও স্টিভেন টেলর ২২ রানের জুটি গড়লেও নিয়েছেন ৩৮ বল।অ্যারন জোন্স হার্দিক পান্ডিয়ার বলে যখন ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরলেন তখন ৭.২ ওভারে দলের রান ২৫।তবে পাঁচে নিতিশ কুমারের ২৩ বলে ২৭ কার্যকরী ইনিংস যুক্তরাষ্টকে লড়াকু সংগ্রহ এনে দেয়।টেলরের ব্যাট থেকে আসে  ২৪ রান।

 

কঠিন উইকেটে রান তাড়ার শুরুতেই ধাক্কা খায় ভারত। সৌরভ নেত্রবালকারের করা প্রথম ওভারেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে ১ ও ৪ রানে আউট হওয়ার পর গতকাল কোহলির ইনিংস থামে ০ রানে।

দ্বিতীয় ওভারে এসে ৩ রান করা রোহিত শর্মাকেও স্লো বলের ফাঁদে ফেলেন সৌরভ। শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদব। দুজনের জুটিতে ওঠে ৩২ বলে ২৯ রান।১২ বলে ১৫ রান করেন কোরি এন্ডারসন।

 

১১০ রানের টার্গেটও কঠিন পিচে ভারতের জন্য  সহজ হবেনা সেটা জানা ছিল। সেটি আরও কঠিন হয় শুরুতে দলটি জোড়া ধাক্কা খেলে।সৌরভ নেত্রবালকারের স্লো বলে রানের খাতা খোলার আগেই ফেরেন কোহলি।এ নিয়ে আসরে তিন ম্যাচেই এক অংকে সাজঘরে ফিরলেন সেরা এই ভারতীয় ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচে ১ ও ৪ রানে আউট হওয়ার পর গতকাল কোহলির ইনিংস থামে ০ রানে।

 

দ্বিতীয় ওভারে এসে ৩ রান করা রোহিত শর্মাকেও স্লো 

বলের ফাঁদে ফেলেন সৌরভ। শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদব। দুজনের জুটিতে ওঠে ৩২ বলে ২৯ রান।

 

২০ বলে ১৮ রানে পন্ত থামলেও ভাগ্যকে পাশে নিয়ে এগিয়ে যান সূর্যকুমার। ২২ রানে শ্যাডলি ফন শালকভিকের বলে তিনি জীবন পান সৌরভের হাতে। সুযোগ কাজে লাগিয়ে শিবম দুবের সঙ্গে স্বাচ্ছন্দ্যে রান বাড়াতে থাকেন সূর্যকুমার।

চাপের মুখে হিসেবেও গড়মিল করে বসে যুক্তরাষ্ট্র। দুইবার সতর্ক করার পরও নতুন ওভার শুরু করতে সময় বেশি নেওয়ায় ৫ রান পেনাল্টি হয় তাদের। ১৫তম ওভারে ওই ঘটনার পর ম্যাচ শেষ করতে সূর্যকুমার বেশি সময় নেননি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম অর্ধশতক করে ১৯তম ওভারে ভারতকে জয় এনে দেন। ৪৯ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছক্কা মারেন সূর্যকুমার, দুবে অপরাজিত থাকেন।

 

tag ট্যাগ: #111