calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন ঈশা , আপত্তিকর স্পর্শ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন ঈশা , আপত্তিকর স্পর্শ

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঈশা কোপিকার। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। তবে অভিনয়ের চেয়ে বেশি পরিচিতি পান আইটেম গানে পারফর্ম করে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৪:০৩
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

ঈশার অভিনয় ক্যারিয়ারের যাত্রা খুব একটা মসৃণ ছিল না। নানারকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন। অভিনেতারা যেমন কুপ্রস্তাব দিয়েছেন, তেমনি অনেক পরিচালকরাও আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করেছেন বলে অভিযোগ তার।

সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ঈশা। কথার শুরুতে ঈশা কোপিকার বলেন, “আপনি ‘মি টু’র বিষয়টি শুনেছেন? যদি এর মূল্যটা বুঝেন, তবে এটি খুবই কঠিন ছিল। আমার সময়ের অনেক অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। খুব কম মেয়ে রয়েছেন, যারা হাল ছাড়েননি। হাল না ছাড়ার তালিকা খুবই ছোট। তবে তাদের মধ্যে আমি একজন।’

১৮ বছর বয়সে কুপ্রস্তাব পেয়েছিলেন ঈশা। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বয়স যখন ১৮ বছর, তখন একজন অভিনেতার ব্যক্তিগত সহকারী ও একজন অভিনেতা আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তারা বলেছিলেন, যদি কাজ করতে চাও তবে অভিনেতাদের সঙ্গে ‘ফ্রেন্ডলি’ হতে হবে। আমি খুবই ‘ফ্রেন্ডলি’ মানুষ। কিন্তু তারা ‘ফ্রেন্ডলি’ দিয়ে কি বুঝাতে চেয়েছেন?’

একটি ঘটনা বর্ণনা করে ঈশা বলেন, “আমার বয়স যখন ২৩ বছর, তখন একজন অভিনেতা আমাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি একা আমার সঙ্গে দেখা করতে পারবে? ড্রাইভার বা অন্য কাউকে সঙ্গে আনতে পারবে না। কারণ আমাকে নিয়ে এমনিতেই অনেক গুঞ্জন উড়ছে। অন্য অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে।’ কিন্তু এই প্রস্তাব আমি প্রত্যাখান করি। তাকে বলি, আমি একা আসতে পারব না। এই ব্যক্তি বলিউডের ‘এ’ ক্যাটাগরির একজন অভিনেতা।”

অভিনেতার ব্যক্তিগত সহকারী ও পরিচালকরা আপত্তিকরভাবে ঈশার শরীর স্পর্শ করতেন। এ তথ্য উল্লেখ করে ঈশা বলেন, “তারা কেবল আপত্তিকরভাবে স্পর্শই করতেন না, বরং হাত চেপে ধরে বলতেন, ‘নায়কদের সঙ্গে ‘ফ্রেন্ডলি’ সম্পর্ক তৈরি করতে হবে।”

মডেলিংয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন ঈশা। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপরের বছরই দেখা যায় হিন্দি ভাষার ‘এক থা দিল, এক থি ধড়কন’ সিনেমায়।

২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। সেটা আরো ছড়িয়ে পড়ে আরেকটি আইটেম নাম্বার ‘ইশক সমন্দর’-এর পর। তবে এখন কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন ঈশা।

ঈশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আয়ালান’। তেলেগু ভাষার এ সিনেমা চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায়। এরপর আর কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

tag ট্যাগ: #1111