calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে ঈদের ছুটিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে ঈদের ছুটিতে

পবিত্র ঈদুল আজহায় রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। শুরু হয়েছে বর্ষা মৌসুমও। ঈদের ছুটিতে নগরী খালি হয়ে যাওয়ায় ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি বেড়েছে। এ সময় ঢাকার অনেক নির্মাণাধীন ভবন, ফাঁকা বাড়ি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এডিস মশার বংশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৫:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৫৩ বার পঠিত

যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে, তার মধ্যে ৪২ দশমিক ৩৩ শতাংশ উঁচু ভবন, ২১ দশমিক ৬ শতাংশ পৃথক বাড়ি, ২১ দশমিক ৬ শতাংশ নির্মাণাধীন ভবন, ১২ দশমিক ৭৪ শতাংশ আধা-কংক্রিট ঘর ও ১ দশমিক ৭৩ শতাংশ খোলা জায়গা। এডিসের প্রজনন উৎসগুলোর মধ্যে প্লাস্টিকের ড্রামে ১৮ শতাংশ, মেঝেতে জমে থাকা পানিতে ১৫ শতাংশ ও প্লাস্টিকের বালতিতে ১৪ শতাংশ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে অন্তত ৪০ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২১৮ জন।

ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মালিবাগ গুলবাগ এলাকার বাসিন্দা সানজিদা শারমিন বলেন, ‘ঈদের ছুটির মধ্যে করপোরেশনের কর্মীরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময়ে মশার সংখ্যা অনেক বেড়েছে।’

কীটতত্ত্ববিদ জিএম সাইফুর রহমান বলেন, ‘এবারের ঈদে প্রায় এক সপ্তাহ ছুটি ছিল, এটা এডিসের বংশ বিস্তারের জন্য যথেষ্ট। ফলে নতুন প্রজনন উৎস বৃদ্ধির আশঙ্কা অনেক বেশি। এসব দেখভালের জন্য মনিটরিং সেল থাকলে ঝুঁকি কম হতো। কিন্তু দুর্ভাগ্যবশত তা নেই।’

সাইফুর রহমান বলেন, ছুটির পর ঘরে ফিরে মশা মারার ওষুধ ব্যবহারের পাশাপাশি এডিসের প্রজনন উৎসগুলো ধ্বংস করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোকেও বন্ধের পর খোলার আগে মশক নিধনেপ্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

এই কীটতত্ত্ববিদ বলেন, সিটি করপোরেশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা দীর্ঘ ছুটির পর ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিরোধক স্প্রে করতে পারে। এ বিষয়ে আরও সচেতনতা তৈরি করা খুবই প্রয়োজন।

কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, নির্মাণাধীন ভবন বা সংলগ্ন স্থানের বাসিন্দাদের এডিসের প্রজনন উৎস ধ্বংস করার উদ্যোগ নিতে হবে। এডিস লার্ভা ধ্বংস করার জন্য জমে থাকা পানিতে কেরোসিন বা ব্লিচিং পাউডার দেওয়া যেতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির সমকালকে বলেন, ঈদের আগে পাড়া-মহল্লায়, মসজিদে নগরবাসীকে নিজ বাসাবাড়ি পরিষ্কার করে এবং কোথাও যেন পানি না থাকে, তা দেখে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এখনও অনুরোধ থাকবে, তারা যেন ঢাকা ফিরেই ভবনের বেজমেন্ট থেকে ছাদ পর্যন্ত প্রতিটি স্থান, কোণা ভালো করে পরীক্ষা করে দেখেন পানি জমে আছে কিনা।

তিনি বলেন, এক সপ্তাহের ছুটির মধ্যে শুধু ঈদের দিন তাদের মশক নিধন কার্যক্রম বন্ধ ছিল। তা ছাড়া ঈদের আগে ও পরে প্রতিটি দিন ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম চালু ছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম সমকালকে বলেন, তাদের প্রত্যেক কাউন্সিলর মশক নিধনের বিষয়টি নিয়ে কাজ করছে। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কোনো কর্মীরও ছুটি ছিল না এই সময়ে। তা ছাড়া ঈদের ছুটির মধ্যে রাজধানীতে বৃষ্টি হয়নি। ফলে ডেঙ্গু নিয়ে আপাতত কোনো ভয় নেই।

tag ট্যাগ: #111