calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ

আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। খবর মেহের নিউজের। লেবানন সফর শেষে শনিবার (২৯ জুন) মিশরের আল-কাহেরা নিউজ চ্যানেলকে দেওয়া এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩০ জুন ২০২৪ • দুপুর ০২:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

২০১৬ সালের ১১ মার্চ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আরব লীগ। ইসরায়েলের ইহুদিবাদী শাসকের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের ফলে এই পদক্ষেপ নেয়া হয়েছিল।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ইহুদিবাদী শাসকগোষ্ঠীর মোকাবিলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনেদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে, তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এটিই হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসসাম জাকি গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তার লেবানন সফরের শেষ দিন শুক্রবারে (২৮ জুন) হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের সাথে বৈঠক করেছেন। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে আরব লীগ ও হিজবুল্লাহর মধ্যে প্রথম বৈঠক।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়েছে। গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করলে হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে।

tag ট্যাগ: #111