calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পকে দায়মুক্তি:বিপজ্জনক নজির’ বললেন বাইডেন সুপ্রিম কোর্টের রায়কে ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পকে দায়মুক্তি:বিপজ্জনক নজির’ বললেন বাইডেন সুপ্রিম কোর্টের রায়কে ‘

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচার থেকে দায়মুক্তি দেওয়ার জন্য দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ২ জুলাই হোয়াইট...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ • দুপুর ০১:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

আরও পড়ুন:

এরআগে দেশটির সর্বোচ্চ আদালত ৯ জন বিচারপতির ৬-৩ ভোটের সিদ্ধান্তে ঘোষণা দেয়, আনুষ্ঠানিক, সরকারি কাজের জন্য সাবেক প্রেসিডেন্টদের বিচার থেকে সম্পূর্ণ দায়মুক্তি আছে। ফলে ২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার জন্য যে কোনো আনুষ্ঠানিক, সরকারি পদক্ষেপের জন্য বিচার থেকে দায়মুক্তি পাবেন ট্রাম্প। তবে যেসব কর্মকাণ্ড সরকারি কাজের বাইরে বলে গণ্য হবে, সেগুলোর জন্য দায়মুক্তি পাবেন না।

এই সিদ্ধান্তের ফলে নির্বাচনের ফলাফল উল্টানোর অভিযোগে ট্রাম্পের বিচার ৫ নভেম্বরের নির্বাচনের আগে শুরু হচ্ছে না। তবে ট্রাম্প ৫ নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে ২০২০ সালের নির্বাচন সংক্রান্ত মামলার বিচারের মুখে পড়তে পারেন। কিন্তু জয়ী হলে তিনি দেশের অ্যাটর্নি জেনারেলকে মামলা বাতিল করতে নির্দেশ দিতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি একটি মৌলিকভাবে নতুন নীতি, এবং এটি একটি বিপজ্জনক নজির কারণ প্রেসিডেন্টের ক্ষমতা আর আইনে সীমাবদ্ধ থাকবে না, এমনকি সুপ্রিম কোর্টের কাছেও না।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ১৮ শতকের ইতিহাসে এটিই প্রথম সিদ্ধান্ত, যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে সাবেক প্রেসিডেন্টরা যে কোনো ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পেতে পারেন।

tag ট্যাগ: #111