calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / প্রযোজকদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জন্য চলচ্চিত্র আহ্বান ও নিয়মাবলি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

প্রযোজকদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জন্য চলচ্চিত্র আহ্বান ও নিয়মাবলি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জন্য প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। ১২ শর্তে ২৮টি বিভাগে আবেদনপত্র আগামী ৩১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ জুলাই ২০২৪ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

 ১. কেবলমাত্র বাংলাদেশি নাগরিকগণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ২. আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে। ৩. যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। তবে যৌথ প্রযোজনা চলচ্চিত্রের বিদেশি শিল্পী এবং কলা-কুশলীগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। ৪. জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিবেচনাযোগ্য চলচ্চিত্রকে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্রপ্রাপ্ত এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কেনো বাধ্যবাধকতা থাকবে না, তবে তা ২০২৩ সালে সেন্সর সনদপত্র প্রাপ্ত হতে হবে। ৫. পুরস্কারযোগ্য প্রতিটি শাখায় গুণগত ও শৈল্পিক মানে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। ৬. দেশিয় প্রেক্ষাপট, পরিচালকের মৌলিকত্ব ও সৃজনশীলতার স্বাক্ষর বহনকারী চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। ৭. জুরি বোর্ডের বিবেচনার জন্য প্রতিটি নৃত্যের জন্য পৃথকভাবে নৃত্য পরিচালকের নাম উল্লেখ করতে হবে। একইভাবে প্রতিটি গানের (পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন) জন্য পৃথকভাবে গায়ক, গায়িকা, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকের নাম উল্লেখ করতে হবে। ৮. কাহিনীর ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক/প্রকাশকের অনুমতি (কপিরাইট) নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। ৯. বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনী পুরস্কারের জন্য বিবেচিত হবে না। ১০. পুরস্কারের জন্য অংশগ্রহণকারী কোনো চলচ্চিত্র সেন্সরবিহীন কেনো দৃশ্য সংযোজন এবং সেন্সরকৃত কেনো অংশ বিয়োজন করা হয়েছে বলে প্রমাণিত হলে পুরস্কারের জন্য বিবেচিত হবে না। ১১. সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রধান প্রধান দৃশ্য/সংলাপ সম্বলিত বিষয়বস্তুর ওপর ৫ মিনিটের (কম/বেশি) একটি পেনড্রাইভ পুরস্কারের জন্য জমাকৃত চলচ্চিত্রের সাথে জমা দিতে হবে। ১২. সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রযোজক কর্তৃক যে সকল শিল্পী ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে, তাদের নাম চলচ্চিত্রের টাইটেলে উল্লেখ থাকতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদেরকে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম/ছক বিনামূল্যে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। প্রত্যেক আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রের যথাযথ মানস¤পন্ন পেনড্রাইভ জমা দিতে হবে। কোনো পেনড্রাইভ মানসম্মত না হলে, তা বিবেচনা না করার ক্ষমতা জুরি বোর্ড সংরক্ষণ করবে। পুরস্কারের জন্য প্রস্তাবিত শিল্পী/কলাকুশলী/ব্যক্তিদের ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি (প্রযোজক কর্তৃক সত্যায়িত), জীবন-বৃত্তান্ত (বাংলা), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/পাসপোর্টের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)/শিশু শিল্পীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) আবেদনের সাথে অবশ্যই জমা দিতে হবে। যাদের অনুকূলে জীবন-বৃত্তান্ত (বাংলা), জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি জমা দেয়া হবে না, তাদের আবেদন জুরি বোর্ড কর্তৃক বিবেচিত হবে না।

tag ট্যাগ: #111